তথ্যপ্রযুক্তি ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে গ্লোব ফার্মাসিটিক্যালস গ্রুপের প্রধান কার্যালয়ে এন্টারপ্রাইজ সার্ভিস কিয়স্কের উদ্বোধন করেছে বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন। গ্রামীণফোনের চলমান সেবাদান কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
সার্ভিস কিয়স্কটির উদ্বোধন করেন গ্লোব ফার্মা গ্রুপ অব কোম্পানিজ এর চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও গ্রামীণফোনের হেড অব ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম।
সদ্য চালু হওয়া এই সার্ভিস কিয়স্কের কার্যক্রমের মাধ্যমে গ্লোব ফার্মা গ্রুপের বিজনেস সল্যুইশন গ্রাহকরা শক্তিশালী নেটওয়ার্কের তাৎক্ষণিক টেলিযোগাযোগ সেবা পাবেন।
গত নয় বছর ধরে গ্লোব ফার্মা গ্রামীণফোনের কর্পোরেট প্যাকেজ ব্যবহার করে আসছে। গ্লোব ফার্মার এ কর্মরত সহস্রাধিক কর্মী গ্রামীণফোনের ভয়েস, ডাটাসহ অন্যান্য মোবাইল সেবা ব্যবহার করছেন। এ কিয়স্কের মাধ্যমে সিম রিপ্লেসমেন্ট, তাৎক্ষণিকভাবে দেওয়া যায় এমন সব সেবা মিলবে।

