ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বর্গরাজ্যে ঝুমুর ঝুমুর নাচ…

Link Copied!

intertainmentবিনোদন প্রতিবেদক : যাত্রাপালা বিষয়টির অস্তিত্ব শহরেতো দূরের কথা, মফস্বল কিংবা খোদ গ্রামে গঞ্জেও খুব একটা বসতে দেখা যায় না, অথচ যন্তর মন্তর শহর রাজধানীতে যাত্রাপালা! প্রথমে এফডিসির কড়ইতলায় যাত্রার প্যান্ডেল দেখে কিছুটা চমকে উঠেছিলাম। আর এই কৌতুহল থেকই মঙ্গলবার সন্ধ্যার পর হাজিরো হয়েছিলাম সেখানে। হুড়োহুড়ি করে কেউ যেন প্যান্ডেলে ঢোকতে না পারে সেজন্য বাঁশ দিয়ে লম্বা লাইনের ব্যবস্থা। ভেতরে ঢুকতে লাইনে দাঁড়িয়ে আছি, এমন সময় ভেতর থেকে মাইকে ভেসে এলো ‘ঘোষণা! ঘোষণা! ঘোষণা! আজ রাত ১২ ঘটিকায় একঝাঁক উড়ন্ত বলাকার ঝুমুর ঝুমুর নাচ আর তালে তালে গানের মধ্য দিয়ে শুরু হবে আমাদের আজকের যাত্রা পালা।’
ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে পরিবেশটা পাল্টে গেলো। যাত্রায় ব্যবহৃত বাদ্য-বাজনা বেজে উঠল। এফডিসির কড়ইতলার মাঠটিতে টিন আর বাঁশ দিয়ে অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে। লাইন ধরে ভেতরে প্রবেশ মাত্রই অবাক হতে হলো, এ যেন স্বর্গ রাজ্য। ছাউনির ঠিক মাঝখানে বিরাট মঞ্চ, চতুর্দিক খোলা। চারপাশের খোলা জায়গার চেয়ে প্যান্ডেল একটু উঁচু করে বাঁধা। মঞ্চের উপরিভাগে ত্রিপলে মোড়ানো ছাউনি। মঞ্চের দুই পাশে মন্দিরা, খোল, বাঁশি, করতাল, ঢোল, হারমোনিয়াম, তবলা, ড্রাম, কঙ্গো, বেহালা, কর্নেট, অর্গান প্রভৃতি যন্ত্র নিয়ে বাদ্যযন্ত্রীরা বসেছেন। প্যান্ডেলের ভেতরে দর্শকরা অধীর অপেক্ষায় বসে আছে, ডানাকাটা পরী কখন আসবে?
এমন সময় হঠাৎ হুইসেল বেজে ওঠার পর সব বাতি নিভে গেল। কাঁসার ঘণ্টার আওয়াজে কান ঝালাপালা। বেশভূষায় রাজকীয় এক নারী মঞ্চে এসেই নৃত্য জুড়ে দিলেন। আসলে এটা বাস্তব কোন যাত্রা পালা নয়। মূলত এফডিসির কড়ইতলা সেদিন রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ সিনেমার যাত্রাপালা অংশের শুটিং চিত্রধারণ চলছিল। ‘দি নিউ ঝুমুর অপেরা’য় সেই রাতে একটি নাচের দৃশ্যে অংশ নেন চিত্রনায়িকা সাদিয়া।
ছবির গল্পে দেখা যাবে, বড় বোনের সংসারে মানুষ হয় গ্রামের মেয়ে আশা। সেখানে হাসান নামের একটি ছেলেকে তিনি পছন্দ করেন। একসময় বিয়েও হয় হাসানের সঙ্গে। কিন্তু বিয়ের এই পবিত্র বন্ধন খুব বেশিদিন থাকে না তাদের মধ্যে। এরপর শুরু হয় আশার যাত্রাপালায় পথচলা। এক সময় বাঈজী হিসেবেও আত্মপ্রকাশ করবে সাদিয়া আফরিনের চরিত্রটি।
৮ জানুয়ারী এফডিসিতে মহরতের পর ৫ মার্চ রাজধানীর বেগুনবাড়ি বস্তিতে শুরু হয়েছিল রশিদ পলাশের ‘নাইওর’ ছবির শুটিং। ইতিমধ্যে ছবির ৮০ ভাগ চিত্রধারণ সমপন্ন হয়েছে। বাকি অংশের কাজ শেষে আগামী বছর ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন পরিচালক।
‘নাইওর’ ছবিটিতে মূল নায়িকা হিসেবে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলা। আর নায়ক হিসেবে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। এছাড়াও রয়েছেন অভিনেতা মামুনর রশিদ, ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু প্রমুখ।