ঢাকাFriday , 30 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞাপনের টানে ভারতে মেহজাবিন

Link Copied!

Mehjabinবিনোদন প্রতিবেদক : বেশ কিছুদিন বিরতির পর আবারো একটি পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন লাক্স তারকা মেহজাবিন চৌধুরী। এ লক্ষ্যে শুক্রবার দুপুর ১২টার ফ্লাইটে ভারতের গোয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। জানা গেছে, ভারতের একজন নির্মাতা বিজ্ঞাপনটিতে নির্দেশনা দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে ‘উজালা পেইন্টস’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে মেহজাবিন। আগামী ১ ও ২ নভেম্বর গোয়া সিটিতে বিজ্ঞাপনটির চিত্রধারণ করা হবে। আর এ কারণেই শুক্রবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই তারকা।
বিজ্ঞাপনটি প্রসঙ্গে মেহজাবিন জানান, আবারো বিগ বাজেটের এবং একটি প্রতিষ্ঠিত পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি। তাই অনেকটা উচ্ছ্বসিত। আশা করছেন একটি দুর্দান্ত বিজ্ঞাপন ভক্তদের উপহার দিতে পারবেন।
উল্লেখ্য, ‘উজালা পেইন্টস’র বিজ্ঞাপনটির চিত্রধারণ শেষে ৩ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে মেহজাবিনের।