ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় হাসপাতালে হামলা: নিহত ৩৫

Link Copied!

bimanআর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ার হাসপাতালগুলোতে সাম্প্রতিক সময়ে বিমান হামলার ঘটনায় এ পর্যন্ত ৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭২ জন। এদের মধ্যে ওই হাসপাতালের রোগী এবং কর্মীরা ছিলেন। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা প্রদানকারী একটি সংস্থা (এমএসএফ)।
দেশটিতে সেপ্টেম্বর থেকে বিমান হামলা চালানো হচ্ছে। তবে ওই হাসপাতালগুলোতে কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। এপর্যন্ত ইদলিব, আলেপ্পো এবং হামা প্রদেশের প্রায় ১২টি হাসপাতালে হামলা চালানো হয়েছে। এর মধ্যে এমএসএফ পরিচালিত ছয়টি হাসপাতালও ছিল বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
আন্তর্জাতিক চিকিৎসা সহায়তা প্রদানকারী একটি সংস্থা জানিয়েছে, ‘সব মিলিয়ে মোট ছয়টি হাসপাতাল বাধ্য হয়ে বন্ধ করা হয়েছে এবং চারটি এ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।’ ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, একটি হাসপাতাল পুণরায় চালু করা হয়েছে। তবে এর জরুরি বিভাগ, মেটারনিটি, পেয়িাট্রিক এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটিতে বিভিন্ন ধরনের হামলার কারণে হাজার হাজার মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এসব হামলায় লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।
সেপ্টেম্বরের শেষের দিকে সিরিয়ায় বিমান হামলার ঘোষণা দেয় রাশিয়া। এই ঘোষণার পর থেকেই সিরিয়ায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার যুদ্ধবিমানগুলো। দেশটিতে বাশার আল এর আগে থেকেই বাশার আল আসাদের বাহিনী বিদ্রোহী গোষ্ঠীগুলোর ওপর বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ধরণের হামলা চালিয়ে আসছে। এছাড়া যুক্তরাষ্ট্র এবং এর মিত্র বাহিনীও বিভিন্ন সময়ে দেশটিতে বিমান হামলা চালিয়েছে।
রাশিয়া এবং যুক্তরাষ্ট্র উভয়ই বলে আসছে যে, তারা ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে এসব হামলা চালিয়ে আসছে। কেননা আইএস ইরাক এবং সিরিয়ার বৃহদাংশ দখল করে রেখেছে।
সিরিয়ায় চার বছরের বেশি সময় ধরেই গৃহযুদ্ধ চলছে। এর সহিংসতার পাঁচ বছরে আড়াই লাখের বেশি মানুষ নিহত হয়েছে। প্রায় ৬৫ লাখ মানুষ দেশটির এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এছাড়া আরো ৪২ লাখ মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এ কারণে বিশ্বে শরণার্থী ইস্যুটি এখন চরম আকার ধারণ করেছে।