ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে পাক নাগরিকের শিরশ্ছেদ

Link Copied!

katalআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বুধবার এক পাকিস্তানি নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ইন্দোনেশীয় দম্পতিকে হত্যার দায়ে আমল জান হাজি নামের ওই ব্যক্তির শিরশ্ছেদ করা হয়। এর মাত্র দু দিন আগেই সৌদিতে আরও এক পাকিস্তানিকে কতল করা হয়েছিল।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, ইন্দোনেশীয় নাগরিক বামবাং সুকিয়াতো ও তার স্ত্রী সুরাইয়াতি বিদ্যাস্তুতিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন পাকিস্তানি নাগরিক আমাল জান হাজি। তিনি ওই দম্পতির বাড়িতে ঢুকে ধাতব বস্তু দিয়ে তাদের হত্যা করেছিলেন। তবে এ হত্যার উদ্দেশ্য জানা যায়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে ইন্দোনেশীয় দূতাবাসের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি।
সৌদি কর্তৃপক্ষ বুধবার রিয়াদে হাজির মৃত্যুদন্ডও কার্যকর করেন। এর মাত্র দু দিন আগেই মাদক চোরাচালানের অভিযোগে দোষী সাব্যস্ত নিয়ামত উল্লাহ মোলা বক্স নামের আরো এক পাকিস্তানির শিরশ্ছেদ করেছিল সৌদি।
এএফপি’র হিসাব মতে চলতি বছর সৌদি আরবে পাক নাগরিক হাজিসহ মোট একশ’ ৩৯ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ৮৭। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সৌদি আরবে বিচারের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। লন্ডনভিত্তিক অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত বছর মৃত্যুদন্ড কার্যকরের সংখ্যা বিবেচনায় সৌদি আরবের অবস্থান বিশ্বে তৃতীয়।