ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং গাইবেন না আসিফ

Link Copied!

asifবিনোদন প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, ‘কোন মানসিক দ্বন্দে থাকতে চাইনা। তাই বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের থিম সং’ টি করছিনা। ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ আমাকে থিম সং তৈরী করার যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। বরিশাল বুলস এর কোন আপত্তিও ছিলোনা, কিন্তু অনেক ভেবে দেখলাম এক দলের দু’তিনটি থিম সং হয়ে গেলে আকর্ষন হারিয়ে যাবে। তাই হিজরতে বাধ্য হলাম।’
এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অন্য থিম সংগুলোতে কন্ঠ দিয়েছেন ফুয়াদ, মিলা, কৌশিক হোসেন তাপস। তাদেরকেও শুভকামনা জানিয়েছেন আসিফ।
উল্লেখ্য, বিপিএলে বরিশাল বুলসের ব্রান্ড অ্যাম্বাসেডর আসিফ। দলটির থিম সংও গাইছেন তিনি।