ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমা-গারফিল্ডের দীর্ঘদিনের প্রেমের অবসান

Link Copied!

ema-garfildবিনোদন ডেস্ক : চলতি বছেরর শুরু থেকেই হলিউডের জনপ্রিয় জুটি এমা স্টোন এবং এন্ড্রু গারফিল্ডের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জোর গুজব চলছিল। কিন্তু খবরটির সত্যতা কেউ স্বীকার না করায় বিষয়টি ধামাচাপায় ছিল এতদিন। কিন্তু সম্প্রতি ই-অনলাইনে এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ডের দীর্ঘদিন ডেটিংয়ের পর নিজেদের মধ্যে চলা প্রেমের সম্পর্ক থেকে দূরে সরে গেলেন বলে খবর প্রকাশ করলে এমা-গারফিল্ডের মধ্যে ছাড়াছাড়ির বিষয়টি নিশ্চিত হয়!
এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ই-অনলাইন জানিয়েছে, ২০১১ সাল থেকে ‘দ্য অ্যামাজিং স্পাইডার ম্যান’ ছবির মাধ্যমে এমা স্টোন ও অ্যান্ড্রু গারফিল্ডের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিন্তু দীর্ঘ দিন ধরে চলা প্রেমের এই সম্পর্ক হঠাৎ করেই শীতল হয়ে পড়ে। পরিনতিতে গত মাসেই নাকি এই তারকা জুটির মধ্যে চলা প্রেমের সম্পর্ক ছাড়াছাড়িতে রূপ নেয়!
তবে তাদের সম্পর্কচ্ছেদ বিষয়ে যৌক্তিক কোনো কারণ না জানা গেলেও তাদের ঘনিষ্ঠজনের দাবি, বর্তমান সময়ে এমা ও গারফিল্ড দুজনেই ভিন্ন ভিন্ন প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত আছেন। কাজের জন্যই তাদের একে অপেরর কাছ থেকে দূরে সরে যেতে হচ্ছে। আর এইজন্যই তারা দীর্ঘ পাঁচ বছর ধরে চলা সম্পর্কের জবনিকাপাত ঘটালেন।
তবে ভিন্ন প্রজেক্টে কাজ করছেন বলেই একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটে যাবে, এমন উটকো যুক্তি কি সবাই মেনে নিতে পারেন!