ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পরম-পাওলির ‘ইয়ারা সিলি সিলি’…

Link Copied!

prom-pawliবিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা ছবির অন্যতম মেধাবী অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং আবেদনময়ী অভিনেত্রী পাওলী দামের অন্য প্রেমের গল্প নিয়ে নির্মাণ হল ছবি ‘ইয়ারা সিলি সিলি’। একজন যৌনকর্মীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে ‘ইয়ারা সিলি সিলি’ ছবির কাহিনী গড়ে উঠেছে। আর যৌনকর্মীর চরিত্রে দেখা যাবে পাওলীকে, যার প্রেমে হাবুডুবু খাবে পরমব্রত। তবে ছবিটি বাংলায় নয়, বরং নির্মাণ হল হিন্দিতে। সানি দেও ল ও মহিমা চৌধুরী অভিনীত ‘পেয়ার কয়ি খেল নেহি’ ছবির নির্মাতা সুভাষ শেগাল নির্মাণ করছেন পরমব্রত ও পাওলিকে নিয়ে তার দ্বিতীয় ছবি। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির ট্রেলার। আসছে নভেম্বরের ৬ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা।