গাজীপুর প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স পার্ট-৩ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে মোবাইলে SMS এর মাধ্যমে nu<space> h3<space> Roll no লিখে ১৬২২২ নম্বরে Send করে ফলাফল জানা যাবে এবং রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nubd.info) থেকেও ফলাফল পাওয়া যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পরীক্ষায় ৩১৮টি কলেজের ১৫৩টি কেন্দ্রে মোট এক লাখ ৫০ হাজার ২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

