ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আসছে মাইক্রোসফটের ট্যাব সারফেস মিনি

Link Copied!

tabতথ্যপ্রযুক্তি ডেস্ক : বেশ কিছু দিন ধরে প্রযুক্তির বাজারে নতুন গুঞ্জন চলছে। গুঞ্জনটা মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট নিয়ে। শোনা গিয়েছে মাইক্রোসফট তাদের সারফেস সিরিজে ছোট আকারের ট্যাব আনছে। এটির নাম সারফেস মিনি।
গুজব রটনাকারীদের তথ্য মতে, মাইক্রোসফট তাদের সারফেস প্রোর আদলে সারফেস মিনি ট্যাব ছাড়ছে। এই ট্যাবে থাকছে ৭ ইঞ্চির ডিসপ্লে। এটির প্রসেসর হবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন। র‌্যাম থাকছে ১ জিবি। এটি উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম চালিত হবে।
মাইক্রোসফটের এই ট্যাবটিতে থাকছে ইউএসবি পোর্ট এবং মাইক্রো এসডি কার্ড স্লট।
মাইক্রোসফটের সারফেস সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরই ধারাবাহিকতায় সারফেস মিনি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। সারফেস মিনি ট্যাবটির সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এটি যে বাজারে আসছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
যদিও এই ব্যাপারে এখনো মাইক্রোসফট কিছুই জানায়নি।