তথ্যপ্রযুক্তি ডেস্ক : গত কয়েক বছরের মধ্যে এই প্রথম লাভের মুখ দেখলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এই আয়ের সিংহভাগই এসেছে কম্পিউটার চিপস বিক্রি থেকে। কিন্তু স্যামসাংয়ের স্মার্টফোনের ব্যবসা থেকে আশানুরুপ আয় মেলেনি।
স্যামসাং জানিয়েছে, তারা ভেবেছিল বছরের চতুর্থ প্রান্তিকে হয়তো চিপ ব্যবসা থেকে আয় কিছুটা কমবে। যেখানে তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট আয় ছিল ৫.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার। যা কিনা গত বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে ২৮ শতাংশ বেশি। আর্থিক প্রতিবেদন সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের বিশেষজ্ঞরা জানিয়েছে, স্যামসাং আশা করেছিল তাদের আয় ৫.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও কম হবে।
স্যামসাংয়ের মুনাফা বেড়েছে সেমিকন্ডাক্টর বিক্রি করে। অ্যাপলকে প্রতিষ্ঠানটি এই পণ্য সরবরাহ করেছে। এতে করে স্যামসাংয়ের মুদ্রার বিনিময় হার বাড়িয়ে দিয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটি গত তিন প্রান্তিকে স্মার্টফোনের ব্যবসা থেকে সর্বনিম্ন আয় করেছে। যদিও স্যামসাং স্মার্টফোনের বাজার ধরে রাখার জন্য বিভিন্ন মডেলের ফোনের দাম কমিয়েছে। কিন্তু সেই পদক্ষেপে তেমন একটা সারা মেলেনি।
স্যামসাংয়ের ৫.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার আয়ের হারটা গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। প্রতিষ্ঠানটির পরিচালনাগত মুনাফা বেড়েছে ৮২ শতাংশ।
এদিকে স্যামসাং তাদের মুনাফা ঘোষণা করার পর শেয়ারের দাম বেড়েছে ৪ শতাংশ। স্যামসাংয়ের আয়ের আরেকটি বড় উৎস ওএলইডি ডিসপ্লে।

