ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কাছে ভারতের দুঃখপ্রকাশ

Link Copied!

pcb-bcciস্পোর্টস ডেস্ক : দেরিতে হলেও মুম্বাইয়ের কলঙ্কজনক ঘটনার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে শিব সেনাদের বিক্ষোভের কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ-বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার কারণে ভারত দুঃখ প্রকাশ করে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের রিপোর্ট মতে, পিসিবির কাছে খেলা এক চিঠিতে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর মুম্বাইয়ের কলঙ্কজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, তারা মুম্বাইয়ে যা ঘটেছে তার জন্য দুঃখিত।’
বিসিসিআই সভাপতি চিঠিতে জানিয়েছেন, ভারত সরকারকে পাকিস্তান-ভারত দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে বোর্ড থেকে একটি চিঠি দেয়া হয়। পরবর্তীতে এই সিরিজের ভাগ্য জানানো হবে।
বিসিসিআইয়ের এক ঘনিষ্ট সূত্র মতে, আগামীতে কবে ভারত ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি।