ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহসিন আলীর আসনে উপনির্বাচন ৮ ডিসেম্বর

Link Copied!

CECনিজস্ব প্রতিবেদক : মৌলভিবাজারের প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর আসনে উপনির্বাচন হবে ৮ ডিসেম্বর।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন মৌলভিবাজার-৩ শূন্য আসনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, এ উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ১১ নভেম্বর,  মনোনয়নপত্র বাছাই ১৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ২২ নভেম্বর।
গত ১৪ সেপ্টেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আলী মারা যান। তার আসনটি শূন্য হওয়ায় ১৪ ডিসেম্বরের মধ্যে সেখানে ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ইসির।
সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এজাহারুল হককে এ উপ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করেছে ইসি।
১৯৪৮ সালের ১২ ডিসেম্বর মৌলভিবাজারে জন্ম নেওয়া সৈয়দ মহসিন আলী রাজনীতিতে আসেন ছাত্রলীগের মাধ্যমে। একাত্তরে সিলেট বিভাগ সিএনসি স্পেশাল ব্যাচের কমান্ডার হিসেবে তিনি সম্মুখযুদ্ধে নেতৃত্ব দেন।
১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন মহসিন। মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনবার। সেক্টরস কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় কমিটিরও সদস্য ছিলেন তিনি।