ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী নেতাকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান

Link Copied!

pakistanআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের নেতা ওসমান গনিকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরিয়ে আনা হয়েছে।ওই সন্ত্রাসী নেতাকে ইন্টারপোলের সহায়তায় ইতালিতে গ্রেপ্তার করা হয়েছিল।
পাকিস্তানের খাইবার পাখতুন খেয়ার সোয়াবি এলাকার বাসিন্দা এই গনি। তার বিরুদ্ধে পেশোয়ারের সেনা স্কুলে হামলাসহ একাধিক সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৪ সালের ১৬ ডিসেম্বরে পেশোয়ারের সেনা পরিচালিত স্কুলে হামলা চালিয়েছিল তেহরি ই তালেবান গোষ্ঠীর বন্দুকধারীরা। ওই হামলায় ১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল যাদের বেশিরভাগই ছিল ছাত্র।
পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে ইন্টাপোলের সহায়তা ইতালি কর্তৃপক্ষ তাকে আটক করেছিল। বুধবার রাতে পুলিশি প্রহরায় তাকে এক ব্যক্তিগত বিমানে করে পাকিস্তান ফিরিয়ে আনা হয়। বৃস্পতিবার ভোর তিনটার দিকে ইসলামাবাদের বেনজির বিমানবন্দরে অবতরণ করে গনিকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে তাকে পাক কর্তৃপক্ষের হাতে তুলে দেয় ইতালি। একই দিনে তাকে স্থানীয় পুলিশের হাতে সোপর্দ করার কথা রয়েছে।