ঢাকাThursday , 29 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শর্মীমালার বাগদান

Link Copied!

sormimalaবিনোদন প্রতিবেদক : নতুন জীবনে পা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী শর্মীমালা। পাত্র অভিনেতা-নির্মাতা রাজিব সালেহীন। ২৩ অক্টোবর মিরপুরের এক রেস্টুরেন্ট ঘরোয়া আয়োজনে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এসময় দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে।
গোলাম সোহরাব দোদুলের ‘সাতকাহন’ নাটকে কাজ করতে গিয়ে দুজনের পরিচয়। প্রায় চার বছরের বন্ধুত্ব তাদের। রাজিব সালেহীন জানালেন, ‘কাজ করতে গিয়েই ওর সঙ্গে এক ধরনের অ্যান্ডারস্টান্ডিং তৈরী হয়েছে। তখন শাহবাগ, শিল্পকলায় মাঝে মাঝে দেখা হতো। কথা হতো। দুজনের পছন্দ-অপছন্দ অনেক মিলে। জীবন নিয়ে ভাবনা, কাজ নিয়ে একে অপরের ভাবনা গুলোও মিলে যায়। একটা সময় উপলদ্ধি করলাম, দুজন মিলে জীবনটা কাটিয়ে দেয়া যাবে।’
তিনি আরো জানালেন, ‘ও আমার চোখে একই সঙ্গে অভিনেত্রী ও সহধর্মিনী। ব্যক্তিগতজীবনে আমি কিছু বুঝে উঠতে না পারলে সেটা ঠান্ডা মাথায় মেইনটেইন করে। আর ওর মধ্যে অদ্ভুত রকমের এক প্রকার সরলতা আছে।’
সংসার ও অভিনয় কিভাবে মেইনটেইন করবেন? শর্মীমালা জানালেন, ‘যে রাধে সে কিন্তু চুলও বাধে। সংসারের পাশাপাশি অভিনয়টাও চালিয়ে নিতে চাই। ফ্যামিলি থেকে পুর্নাঙ্গ সাপোর্ট আছে। তাই কাজ করতে খুব একটা ঝামেলা হবে না। আর নিজের সদিচ্ছার থাকলে অসম্ভব কিছুনা। আমাদের আমাদের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গৌতম ঘোষের ‘মনের মানুষ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় শর্মীমালার। দ্বিতীয় ছবি ‘মৃত্তিয়া মায়া’য় অনবদ্য অভিনয়ের জন্য ২০১৪ সালের সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। তার অভিনীত ‘জালালের গল্প’ চলচ্চিত্রটি দেশ-বিদেশে বিভিন্ন উৎসবে প্রশংসিত হয়েছে। ছবিটি এবারের অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। রাজিব সালেহীন অভিনয়ের পাশাপাশি নির্মাণেও হাত পাকাচ্ছেন। ‘কেউ কথা বলে না’ নাটকের মাধ্যমে পরিচালনায় যাত্রা শুরু করেছেন।