ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির মানববন্ধন
ইউএনওর কর্তৃত্বে আমলাতান্ত্রিক চক্রান্ত

Link Copied!

bcsনিজস্ব প্রতিবেদক : বেতনস্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেয়া এবং উপজেলা পরিষদকে কার্যকর করার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একক কর্তৃত্ব দেয়া আমলাতান্ত্রিক চক্রান্ত বলে অভিযোগ করেছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে এ অভিযোগ জানানো হয়।
ঘোষিত বেতন স্কেল থেকে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বাদ দেয়ায় এটি একটি বৈষম্যমূলক বেতন স্কেলে পরিণত হয়েছে মন্তব্য করে মানববন্ধনে বক্তারা বলেন, ‘উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের অসম্মানিত করে ইউএনওকে একক কর্তৃত্ব দেয়ার মত সার্কুলার জারি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে চলমান স্থিতিশীরতা ও উন্নয়ন ধারাকে বাধাগ্রস্ত করছে।’
ইউএনওকে একক কর্তৃত্ব দেয়ার ফলে প্রশাসন ক্যাডার ব্যতিত সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের কর্মকর্তা এবং সব স্তরের কর্মচারী মর্যাদা ও আর্থিক দিক থেকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জানান বক্তারা।
বক্তারা বলেন, এ সার্কুলার উপজেলা পর্যায়ে উন্নয়ন কর্মসূচিকে আমলাতান্ত্রিক বেড়াজালে ফেলবে এবং আমলাতান্ত্রিক দুর্নীতির নতুন সুযোগ সৃষ্টি করবে।
এ সময় তারা ছয়দফা দাবি জানায়। দাবিগুলো হচ্ছে- এক. মন্ত্রণালয়ের সহকারি সচিব থেকে সচিব/সিনিয়র সচিব পর্যন্ত সব পর্যায়ে সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তা পদায়নের মাধ্যমে পেশাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে হবে। দুই. বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল করতে হবে।
তিন. উপজেলাকে কার্যকর করতে ইউএনওর কর্তৃত্ব বাতিল করে জনপ্রতিনিধি হিসাবে উপজেলা চেয়ারম্যানের ক্ষমতায়ন করতে হবে। চার. আন্তঃক্যাডার বৈষম্য নিরসন করতে হবে। পাঁচ. নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সব ধরনের প্রেষণ বাতিল করতে হবে। ছয়. সব ক্যাডার ও ফাংশনাল সার্ভিসের পদোন্নতির সমান সুযোগ দিতে হবে।
আগামী ৮ নভেম্বরের মধ্যে উল্লেখিত দাবি না মানা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- প্রকৃচি কেন্দ্রীয় স্টিয়ারিং কমিটির সচিব আব্দুস সবুর, কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব মোবারক আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ইকবাল আর্সনাল, বিসিএস সমন্বয় কমিটির মহাসচিব ফিরোজ খান প্রমুখ।