ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশে অস্থিরতা সৃষ্টি করে সরকারের কার্যক্রমকে স্থবির করা যাবে না

Link Copied!

hasinaনিজস্ব প্রতিবেদক : দেশের ভেতরে মানুষ পুড়িয়ে সরকার উৎখাত না পেরে, বিএনপি পরিকল্পিতভাবে বিদেশিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে কোনো অস্থিরতা সৃষ্টি করে সরকারের নেয়া উন্নয়ন কার্যক্রমকে স্থবির করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার রাজধানীর একটি হোটেলে পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার প্রকল্পের (প্রথম পর্যায়) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য বিএনপি-জামায়াত চক্রকে দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘জনগণের দুঃসহ ভোগান্তির কারণে যাত্রীদের স্বস্তির জন্য ক্রয়কৃত অধিকাংশ সরকারি ও বেসরকারি বাস তারা জ্বালিয়ে দিয়েছে। পরিস্থিতি অস্থিতিশীল করতে তারা এখন পরিকল্পিতভাবে বিদেশি নাগরিক হত্যায় নেমেছে এবং স্থানীয় লোকজনকে খুন করে দেশকে পঙ্গু করার ব্যর্থ তৎপরতা চালাচ্ছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোর হোতাদের সম্পর্কে মানুষ এখন সম্পূর্ণ অবগত রয়েছেন।’
তিনি বলেন, ‘কয়েকটা বোমা মেরে ও ঢিল ছুঁড়ে উন্নয়নের গতি রোধ করা যাবে না। স্বার্থান্বেষী একটি মহল আমাদের উন্নয়ন কার্যক্রম ও দেশের অগ্রগতি পছন্দ করে না। জনগণ যখন সুখে-শান্তিতে বসবাস করছে তখন তারা উন্নয়নের প্রয়াস নস্যাতের অপচেষ্টায় লিপ্ত রয়েছে।’
বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গিদের কোনো স্থান নেই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নের গতি অব্যাহত রাখতে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে অশুভ শক্তির প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে সরকারের প্রত্যেক মানুষের সহযোগিতা প্রয়োজন।’
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার শহর ও গ্রামের উন্নয়নে সমতা বিধানের পাশাপাশি ধনী ও দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্যও হ্রাস করেছে এবং এটি হচ্ছে দেশের চলমান উন্নয়নের মূল ভিত্তি।
স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। এতে চীনের রাষ্ট্রদূত ম্যা মিংকিয়াং, প্রকল্পটির নির্মাণকারী প্রতিষ্ঠান চীনের সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান লু ইয়ান ও স্থানীয় সরকার বিভাগের সচিব এ মালেক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।