ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুয়াদকে পেয়ে উচ্ছ্বসিত মিলা

Link Copied!

fuad-milaবিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতির পর আবারো ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গীতায়োজনে একটি গানে কণ্ঠ দিলেন মিলা। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ অংশ নিতে যাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ার দলের থিম সং এটি। আর এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত পপ গায়িকা মিলা।
‘তুমি কী সাড়া দেবে’, ‘ডিস্কো বান্দর’ কিংবা ‘রূপবান’ এর মতো গানগুলো মিলার গলায় তুলে দিয়েছিলেন ফুয়াদ। ফলে এ প্রজন্মের শ্রোতারা প্রায় হারিয়ে যাওয়া গানগুলো নতুন করে শুনতে পেয়েছিলেন। কিন্তু হঠাৎই ফুয়াদ-মিলার মধ্যে অদৃশ্য দূরত্ব তৈরি হয়। তাই দীর্ঘদিন গান নিয়ে তাদের একসঙ্গে হতে শোনা যায়নি।
ফলাফল চার বছর পর ‘আনসেন্সরড’ নামে একটি অ্যালবাম প্রকাশ করেন মিলা। অন্যদিকে ফুয়াদও এই কয়েকটা বছর খুব একটা সফলতার মুখ দেখেননি। তবে আশার খবর হলো, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) উপলক্ষ্যে আবারো এক হয়েছেন ফুয়াদ-মিলা। এ নিয়ে মিলাও খুব উচ্ছ্বসিত। মিলার মতে, ফুয়াদ আর তার ক্যামিস্ট্রি বরাবরই অন্যরকম। দর্শকমনে আবার ঝড় তুলবেন তারা।
কৌশিক হোসেন তাপসের সুরে কুমিল্লা ভিক্টোরিয়ার দলের থিম সংটির সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আর তাতেই কণ্ঠ দিয়েছেন মিলা। গানটি লিখেছেন আবদার রহমান। ২৬ অক্টোবর সন্ধ্যায় একটি স্টুডিওতে গানটির রেকডিং শুরু হয়।
উল্লেখ্য, ‘ফেলে আসা’ অ্যালবামটি দিয়ে সঙ্গীত জগতে অভিষেক ঘটে পপ গায়িকা মিলার। কিন্তু ফুয়াদের সুর ও সঙ্গীতায়োজনে ‘চ্যাপটার টু’ অ্যালবামটি দিয়ে আলোচনায় আসেন তিনি। আলাদা একটা অবস্থান করে নেন।