ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের মুখে শাহরুখের সংলাপ!

Link Copied!

aamir-khanবিনোদন ডেস্ক : মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা হিসেবে একনামে বলিউডে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন ‘পিকে’ খ্যাত মেধাবী অভিনেতা আমির খান। চিন্তা-ভাবনায় তিনি একেবারেই নিজস্ব, স্বকীয়। অসামান্য ব্যক্তিত্ববোধ আর অভিনয় দক্ষতায় দিনকে দিন তিনি অভিনয় জগতে অনুকরণীয় হয়ে উঠেছেন। অথচ সেই আমির খানই অনুকরণ করলেন সমসাময়িক আরেক প্রভাবশালী অভিনেতা শাহরুখ খানের ছবির সংলাপ!
জানা গেছে, সম্প্রতি আমির খান অংশ নিয়েছিলেন অনলাইন শপিং ‘স্নেপডেল’ নামের একটি কমার্শিয়াল বিজ্ঞাপন চিত্রে। গত ২৬ অক্টোবর সেই বিজ্ঞাপনচিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আর সেখানেই আমির খানকে শাহরুখ খান অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমার জনপ্রিয় একটি ডায়ালগ দিতে দেখা গেছে। এসময় তাকে চারজন সঙ্গীর সাথে দাঁড়িয়ে শাহরুখ অভিনীত বলিউডের ইতিহাসে অন্যতম জনপ্রিয় সিনেমা ‘ডিডিএলজি’-এর ‘পলাত পলাত’ সংলাপটি দিতে দেখা গেছে!
উল্লেখ্য, বর্তমান সময়ে ‘দঙ্গল’ নামের একটি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত আছেন আমির খান। মহাবীর সিং এবং তার দুই মেয়ে গীতা ও ববিতা কুমারির আত্মজীবনী অবলম্বনে নির্মাতা নিতেশ তিওয়ারি নির্মাণ করতে চলেছেন ছবি ‘দঙ্গল’। আর আমির খান নিতেশের এই ছবিতে কুস্তিগীর মহাবীর সিংয়ের চরিত্রে অভিনয় করছেন। ছবির শ্যুটিংয়ের জন্য তিনি এখন ভারতের লুধিয়ানা গ্রামে অবস্থান করছেন।