ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পে আহতদের পাশে আফ্রিদি

Link Copied!

afridiস্পোর্টস ডেস্ক : পাকিস্তানে ভূমিকম্পে আহতদের পাশে দাঁড়ালেন পাকিস্তানের টি-২০ দলের অধিনায়ক শহিদ খান আফ্রিদি। পেশোয়ারের একটি হাসপাতালে ভূমিকম্পে আহতদের দেখতে যান এবং ৫০ লাখ রুপি সাহায্য দেন এই ড্যাশিং অলরাউন্ডার।
উল্লেখ্য, রিখটার স্কেলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দক্ষিণ এশিয়ার আফগানিন্তান, পাকিস্তান ও ভারতে ৩৩৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে হাজার হাজার মানুষ। ভূমিকম্পের উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে। এর মূল প্রভাব পড়েছে উত্তর আফগানিস্তান, পাকিস্তানের বিস্তৃত অঞ্চল এবং উত্তর ভারতে।
পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা জানা গেছে পাকিস্তানের পাখতুঙ্খাওয়া প্রদেশের মালাকান্দ অঞ্চলে। দেশটির হুনজা উপত্যাকায় পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ জয়ের আনন্দ উপভোগ করা হয়নি পাকিস্তানি ক্রিকেটারদের। কেননা, ঠিক সেই দিনই তাদের শুনতে হয়েছে একটি দুঃসংবাদ- শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পাকিস্তান ও আফগানিস্তানে। মিসবাহ-ইউনিস খানদের জয়ের আনন্দ তাই আর উদযাপন করা হয়নি। সবার মতো তারাও শোকাহত। দেশে ফিরে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।
এছাড়াও পাকিস্তানের হয়ে সর্বাধিক রান করা ইউনিস খানও ভূমিকম্পের দুঃস্বপ্নে হতভম্ব। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তান দলের ম্যানেজার ইন্তিখাব আলম জানিয়েছেন, দলের প্রতিটি ক্রিকেটারই এই সংবাদে শোকাহত। দেশে ফিরে তারা ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কাজে অংশ নেবে।