ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার দেশে ফিরছেন সাকিব

Link Copied!

sakibস্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত হওয়ায় সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। সোমবার ফেসবুক ফ্যান পেজে নিজেই জানিয়েছেন কন্যা সন্তানের বাবা হচ্ছেন তিনি। কিন্ত রাজকন্যার মুখ না দেখেই দেশে ফিরতে হচ্ছে সাকিবকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে যোগ দিতে আগামী শনিবার দেশে ফিরে আসবেন সাকিব।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত হওয়ার পর ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য আবার দেশে ফিরতে হচ্ছে তাকে। বিসিবি একটি সূত্র জানিয়েছে, সাকিব দেশে ফিরবেন ৩১ অক্টোবর (শনিবার)। আর উম্মে আহমেদ শিশিরের অস্ত্রোপচারের তারিখ বেধে দেয়া হয়েছে ২১ নভেম্বর।
২৯ অক্টোবর থেকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তবে দু’দিন পর যোগ দেবেন সাকিব। গত বছরের নভেম্বরেও বাংলাদেশ সফর করেছিল জিম্বাবুয়ে দল। ওয়ানডে ও টেস্ট সিরিজে অসাধারণ অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছিলেন সাকিব। আগামী ৭ নভেম্বর শুরু হবে ওয়ানডে ও টি২০ সিরিজ শেষ হবে ১৫ নভেম্বর। সিরিজ শেষে ছুটি নিয়ে আবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন সাকিব।