ঢাকাWednesday , 28 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০৪১ সালের মধ্যেই ‘উন্নত’ বাংলাদেশ

Link Copied!

Kamrulনিজস্ব প্রতিবেদক : ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশের উন্নত দেশে পরিণত হওয়ার স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, ‘সরকারের টার্গেট ছিল ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু সে টার্গেট ২০১৮ সালের মধ্যেই পূরণ হবে। বাংলাদেশ ইতোমধ্যেই নিম্ন মধ্যবিত্ত দেশে পরিণত হয়েছে। তাই সরকার এখন ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশের স্বপ্ন দেখছে।’
বুধবার সিরডাপ আন্তর্জাতিক সম্মেলনকক্ষে ‘দারিদ্র ও খাদ্য নিরাপত্তাহীনতা নিরুপণের পদ্ধতি’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দেশের জনসংখ্যা যখন ৭ কোটি ছিল তখন আমরা খাদ্য আমদানি করেছি কিন্তু বর্তমানে জনসংখ্যা যখন ১৬ কোটিতে তখন আমরা বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য রপ্তানি করছি। বিভিন্ন দেশকে খাদ্য দিয়ে সহায়তা করছি।’
বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, ‘টার্গেটের চেয়ে এখনো ৩ লাখ মেট্রিক টন খাদ্য অতিরিক্ত মজুদ আছে। উন্নত দেশ গড়তে হলে খাদ্যনিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সেক্টরেও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘হতদরিদ্র মানুষের সংখ্যা বর্তমানে একেবারেই কমে গেছে। সবাই খেয়ে-পরে বেঁচে থাকতে পারছে। দেশের অর্থনীতি মজবুত অবস্থায় আছে।’ এজন্য অর্থনীতিতে নোবেলবিজয়ী অর্মত্য সেনের প্রশংসা করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব কানিজ ফাতেমা এনডিসি প্রমুখ। ইউরোপীয় ইউনিয়ন, এফএও, এইউসএআইডি, ফানটা, এফএইচআই যৌথভাবে এই সেমিনারের আয়োজন করেছে।