ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় লিগে সিলেটের প্রথম জয়

Link Copied!

waltonস্পোর্টস ডেস্ক : ওয়ালটন ১৭তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ পর্বে বরিশালের বিপক্ষে শেষ ওভারের নাটকীয়তায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল সিলেট বিভাগকে। তবে এনসিএলের দ্বিতীয় স্তরের পরের পর্বে (পঞ্চম রাউন্ড) এসেই কাঙ্খিত জয়ের দেখা পেয়েছে অলক কাপালির দল। মঙ্গলবার চট্টগ্রাম বিভাগকে ৫ উইকেটে হারিয়ে এবারের জাতীয় লিগের প্রথম জয় পেয়েছে সিলেট।
চট্টগ্রামে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের ম্যাচের শেষ দিনে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে দারুণ এক জয় তুলে  নিয়েছে সিলেট। ইমতিয়াজ হোসেন (৭৪), শাহনাজ আহমেদ (৭৬) ও জাকির হাসানের (৫৫) হাফ সেঞ্চুরিতে ৫২.২ ওভারে ২৬০ রানের লক্ষ্য টপকে যায় তারা। ছয় মেরে জয় নিশ্চিত করেন রুমান আহমেদ। মঙ্গলবার ৫ উইকেটের এই জয়ে চট্টগ্রামকে (৩১ পয়েন্ট) পেছনে ফেলে তিন নাম্বারে উঠে এসেছে সিলেট (৩৫ পয়েন্ট)। পঞ্চম পর্ব শেষে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের সবার ওপরে রয়েছে বরিশাল। আর রাজশাহী ৩৭ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এনসিএলের দ্বিতীয় স্তরের ম্যাচের শেষ দিনের খেলার ৬০ ওভার বাকি থাকতে স্বাগতিকদের দেয়া ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সিলেট। ইমতিয়াজ হোসেন, শাহনাজ আহমেদ ও জাকির হোসেনের ফিফটিতে ৭.৪ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় সিলেট। সিলেটের দুই ওপেনার ইমতিয়াজ ৭৪ ও শাহনাজের ব্যাট থেকে আসে ৭৬ রান। শাহনাজ আহমেদের দুরন্ত ইনিংসটির জন্য ম্যাচ সেরার পুরষ্কার ওঠে তার হাতে।
আর তিনে নামা জাকির দলের জয় থেকে ৪ রান দূরে থাকতে ফেরেন ব্যক্তিগত ৫৫ রানে। এর আগে শেষ দিনের মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে অলআউট হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৭২ রান তোলে চট্টগ্রাম। ফলে দিনের বাকি দুই সেশনে ৬০ ওভারে জয়ের জন্য সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২৬০ রান।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম-সিলেট
চট্টগ্রাম: ২৭০ ও ১০৯.৫ ওভারে ২৭২ (ইয়াসির ৮১, তাসামুল ৭৭; রাহাতুল ৪/৭২)।
সিলেট: ২৮৩ ও ৫২.২ ওভারে ২৬৪/৫ (শাহনাজ ৭৬, ইমতিয়াজ ৭৪, জাকির ৫৫; নাবিল সামাদ ৩/৭১)।
ফল: সিলেট ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: শাহনাজ আহমেদ (সিলেট)।