তথ্যপ্রযুক্তি ডেস্ক : টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী শাহজাহান মাহমুদ। যিনি শাহজাহান ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার তিনি প্রথম বিটিআরসিতে অফিস করেছেন বলে নিশ্চিত করেছেন সংস্থাটির সচিব মো. সরওয়ার আলম।
প্রধম কার্যদিবসে নবনিযুক্ত বিটিআরসি চেয়ারম্যান কমিশন সদস্য এবং কর্মকর্তা ও কর্মচারীদের বৈঠক করেন।
সদ্য বিদায়ী চেয়রাম্যান সুনীল কান্তি বোস অবসরে যাওয়ায় গত ২৩ সেপ্টেম্বর শাহজাহানকে বিটিআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার। সুনীলকান্তি চেয়ারম্যান হওয়ার আগে টেলিযোগাযোগ সচিবও ছিলেন।
তার আগে বিটিআরসির চেয়ারম্যান ছিলেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়া আহমেদ। তার আগেও ছিলেন আরেক সেনা কর্মকর্তা মঞ্জুরুল আলম। এর আগে দ্বায়িত্ব পালন করেন দুই সাবেক আমলা মার্গুব মোর্শেদ ও ওমর ফারুক। এরা দুজনই সচিব ছিলেন।

