ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নতুন চলচ্চিত্র নির্মাণে গিয়াস উদ্দিন সেলিম

Link Copied!

Giash-uddin
বিনোদন ডেস্ক : ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম নতুন একটি চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন। আজ বিকেলে বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। নির্মাণের প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ। জানালেন, ‘নামটা এখনো নির্ধারণ করা হয়নি। কয়েকদিনের মধ্যে প্রেস কনফারেন্স করে ছবিটি সমন্ধে জানানো হবে।’
ভিন্ন সূত্রে জানা গেছে, সিনেমাটিতে প্রসূন আজাদ ও ইরেশ জাকেরের অভিনয়ের প্রাথমিক কথাবার্তা চলছে। তবে নির্মাতা এ বিষয়ে কোন তথ্য দিয়ে রাজি হননি।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মনপুরা’ ২০০৯ সালের ব্যবসা সফল ছবি। সে বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এর শ্রেষ্ঠ অভিনেতাসহ মোট পাঁচটি বিভাগে পুরস্কার লাভ করে সিনেমাটি। ‘মনপুরা’র মুক্তির পরপরই ময়মনসিংহ গীতিকার পালা অবলম্বনে ‘কাজল রেখা’ নামে চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছিলেন। অর্থনৈতিক সংকটের কারণে ছবিটি এখনো শেষ করতে পারেননি।