ঢাকাTuesday , 27 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখ নিজেই তার বিরাট ‘ফ্যান’!

Link Copied!

Sarukh-Fanবিনোদন ডেস্ক : আলসেমির জন্য গত বছরে মাত্র একটি ছবিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান, তবে গত বছরের মত আর আলসেমি যাপন করতে চান না। তাই চলতি বছরে তিনি কাজ শুরু করেছেন বেশ কয়েকটি ছবিতে। আসন্ন ছবি ‘দিলওয়ালে’র কাজ নিয়ে যখন পুরোদস্তুর ব্যস্ত আছেন শাহরুখ, আর সেই সময়ে প্রকাশ করা হল তার আরো একটি আলোচিত ছবি ‘ফ্যান’-এর পোস্টার!
ভক্ত-অনুরাগীদের সমর্থন ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্টার হয়ে উঠতে পারেনি, ভক্তরাই একজন সাধারণ মানুষকে তারকা বানিয়ে দেন। সেইসব ভক্ত আর এক তারকার গল্প নিয়ে শিগগিরই বলিউডে আসছে শাহরুখ খানের ছবি ‘ফ্যান’। ফার্স্টলুক ও টিজার প্রকাশের পর এবার প্রকাশ করা হল ‘ফ্যান’ ছবির প্রথম পোস্টার। যেখানে শাহরুখ ভক্ত এক পাগল ‘ফ্যান’কে দেখা গেছে। যার পুরো ঘরজুরে লাগানো শাহরুখ অভিনীত বিভিন্ন পোস্টার, ঘরের দেয়াল থেকে শুরু করে বিছানা, চেয়ার, টেবিল আর নিজের কম্পিউটারটিতে পর্যন্ত শাহরুখের ছবি। মনিশ শর্মা নির্মিত আসন্ন ‘ফ্যান’ ছবিতে ওই ভক্তের নাম গৌরব, আর গৌরব চরিত্রেও অভিনয় করবেন শাহরুখ খান নিজেই। ফলে ছবিতে শাহরুখের ভক্ত তার নিজেকেই দেখা যাবে!
‘ফ্যান’ ছবিটির প্রথম পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে প্রকাশ করে ফ্যান’এর অফিশিয়াল পেইজ থেকে বলা হয়, তারকা ছাড়া যেমন পৃথিবীতে কোনো ফ্যান নেই, ঠিক তেমনি ফ্যান ছাড়াও কোনো তারকা নেই! ‘শুদ্ধ দেশি রোমান্স’ নির্মাতা মহেশ শর্মা তার আগামী ছবি ‘ফ্যান’ প্রসঙ্গে বলেন, ‘ফ্যান’ ছবিতে শাহরুখ খান সুপারস্টার চরিত্রে যেমন অভিনয় করছেন, তেমনি গৌরব নামের এক পাগল ভক্তের চরিত্রেও তাকে দেখা যাবে। আসছে বছরের ১৫ এপ্রিল ছবিটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, শাহরুখ খান অভিনীত সর্বশেষ ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পেয়েছিল গত বছরের মাঝামাঝি সময়ে। এরপর থেকে চলতি বছরেও তার আর কোনো ছবি মুক্তি পায়নি। তবে বর্তমানে তিনি ব্যস্ত আছেন রোহিত শেঠির আলোচিত ছবি ‘দিলওয়ালি’। যে ছবিতে তার বিপরীতে দীর্ঘ পাঁচ বছর পর অভিনয় করতে চলেছেন এক সময়ের বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল। মুক্তির প্রতীক্ষায় থাকা ‘দিলওয়ালে’ মুক্তি পেতে যাচ্ছে আসছে ডিসেম্বরের ১৮ তারিখ। এছাড়াও শাহরুখ খান অভিনীত ‘রইস’ নামের একটি অভিনয় করছেন।