ঢাকাFriday , 23 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাঁচাপণ্যের দাম নিম্নমুখি

Link Copied!

bazarঅর্থনৈতিক প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারগুলোতে পণ্যের দাম কিছুটা কমেছে। বিক্রেতারা বলছেন, পূজার ছুটির কারণে বাজারে ক্রেতা সংকট। ফলে পণ্যের দাম কিছুটা কম। রাজধানীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমনটি ‍জানা গেছে।
শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী, স্বামীবাগ, কাপ্তানবাজার, সেগুনবাগিচা, শান্তিনগর বাজারে গিয়ে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি বেগুন ৫৫ টাকা থেকে ৬০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬৫ টাকা থেকে ৭০ টাকা), সাদা গোলাকার বেগুন ৫৫ টাকা থেকে ৬০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), মরিচ ১৫০ টাকা থেকে ১৬০ টাকায়, টমেটো ৮০ টাকা থেকে  ৯০ টাকা ( গত সপ্তাহে ছিল ৯০ টাকা থেকে ১০০ টাকায়), গাজর ৬০ টাকা থেকে ৭০ টাকায়, শসা ৩০ টাকা থেকে ৪০ টাকায় (৩৫ টাকা থেকে ৪০ টাকা), করলা ৪০ টাকা থেকে ৫০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), ঝিঙে ৫০ টাকা থেকে ৫৫ টাকায় ( গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), পটল ৪০ টাকা থেকে ৪৫ টাকায়, কাকরোল ৫৫ টাকা থেকে ৬০ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকায়), ঢেঁড়স ৫০ টাকা থেকে ৫৫ টাকায় (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), উচ্ছে ৬৫ টাকা থেকে ৭০ টাকায় (গত সপ্তাহে ছিল ৭০ টাকা থেকে ৭৫ টাকা), চিচিঙ্গা ৫০ টাকা থেকে ৫৫ টাকায়, পেঁপে ২৫ টাকা থেকে ৩০ টাকায়, জলপাই ৬০ টাকা থেকে ৬৫ টাকায় (গত সপ্তাহে ছিল ৭০ টাকা থেকে ৭৫ টাকা), ধুন্দুল ৪৫ টাকা থেকে ৫৫ টাকা (গত সপ্তাহে ছিল ৬০ টাকা থেকে ৬৫ টাকা), বড়বটি ৬০ টাকা থেকে ৬৫ টাকা (গত সপ্তাহে ছিল ৭০ টাকা থেকে ৮০ টাকা, কচুর ছড়া ৩৫ টাকা থেকে ৪০ টাকায়, লতি ৪০ টাকা থেকে ৫০ টাকায়, ‌সাদা গোল আলু ২৩ টাকা থেকে ২৮ টাকায়, লাল গোল আলু ৩৮ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানান, পূজার ছুটিতে রাজধানী ছেড়েছে অনেক মানুষ। তাই বাজারে ক্রেতা কম। এ ছাড়া শীতের শাকসবজি আসতে শুরু করেছে। ফলে বাজারে কাঁচাপণ্যের দাম নিম্নমুখি।
স্বামীবাগ রেলগেইট বাজারের কাঁচাপণ্যের ব্যবসায়ী নাসিম জানান, দুই দিন ধরে বাজারে ক্রেতা কম। সেইসঙ্গে বাজারে পণ্য আমদানি বেশি। ফলে দাম কিছুটা কমতির দিকে।
এদিকে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা জানিয়েছেন, এখন বাজারে কাঁচামালের আমদানি বেশি। একই সঙ্গে পূজার ছুটিতে রাজধানী ছেড়েছে ‍অনেকে। সব মিলিয়ে পণ্যের দাম কম। এর চেয়ে দাম আর বাড়বে না বলে মনে করছেন তারা।
বাজারে পেঁয়াজ ও রসুনের দাম ‍অপরিবর্তিত রয়েছে। ‍মানভেদে দেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। বিদেশি পেঁয়াজ ৬৫ টাকা থেকে ৬৬ টাকায় বিক্রি হচ্ছে। দেশি রসুন ৭০ টাকা থেকে ৮০ টাকায় এবং আমদানি করা রসুন ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিকেজি আদা ১১০ টাকা থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। খুচরা বাজারে প্রতি হালি ব্রয়লার মুরগির ডিম ৩৬ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি হাঁসের ডিম ৪০ টাকা থেকে ৪২ ‍টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে ব্রয়লার মুরগির একশ ডিম ৭৫০ টাকায় এবং হাঁসের ডিম ৯৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে প্রতিকেজি ব্রয়লার মুরগির দাম (সাদা) ১৬৫ টাকা থেকে ১৭০ টাকায়, ব্রয়লার মুরগি (লাল) ১৭৫ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে প্রতিকেজি গরুর মাংস ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
শ্যামবাজার পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ীদের নেতা মনসুর হাওলাদার বলেন, পূজার ছুটিতে কাঁচামালের আমদানি বেশি। এ কারণে বাজারে সব কাঁচামালের দাম কিছুটা কম। শীতকালীন পণ্য আসতে থাকলে আরও দাম কমবে বলে জানান তিনি।