ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিভিতে মার্সেলের রিপ্লেসমেন্ট অফার

Link Copied!

marcelঅর্থনীতি ডেস্ক : সিআরটি এবং এলইডি টেলিভিশনে ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে দেশীয় ব্র্যান্ড মার্সেল। রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কার্যকর হয়েছে চলতি মাসের ১৫ তারিখ থেকে।
জানা গেছে, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির পাশাপাশি আগের অন্যান্য সুবিধাও ভোগ করবেন মার্সেলের ক্রেতারা। এর মধ্যে রয়েছে এলইডি টিভির প্যানেল, যন্ত্রাংশের ক্ষেত্রে দুই বছরের ওয়ারেন্টি। বিক্রয়োত্তর সেবার ক্ষেত্রেও থাকছে ২ বছরের সার্ভিস ওয়ারেন্টি। সেইসঙ্গে সিআরটি টিভির পিকচার টিউবে দেয়া হচ্ছে ৪ বছরের ওয়ারেন্টি।
মার্সেলের হেড অব মার্কেটিং (দক্ষিণ) শামীম আল মামুন জানান, মার্সেল পণ্যের গুণগত মান আগের চেয়ে বেড়েছে। ভবিষ্যতে আরো বেশি সুযোগ-সুবিধা নিয়ে ক্রেতাদের সামনে হাজির হবে মার্সেল।
মার্সেলের প্রকৌশলী ইসহাক রনি জানান, অত্যাধুনিক প্রযুক্তি ও ব্র্যান্ড নিউ পিকচার টিউবে তৈরি উচ্চমানের সিআরটি টিভি বাজারে ছেড়েছে মার্সেল। এছাড়া মার্সেল বাজারে এনেছে এইচডি, এইচডি রেডি ও এফএইচডি রেজ্যুলেশনের বিভিন্ন সাইজের এলইডি টিভি।
তিনি আরও বলেন, বাজারে রয়েছে মার্সেলের ৩২ ইঞ্চি স্মার্ট টিভি। টেলিভিশনের সকল সুবিধার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং, মোবাইল শেয়ারিং, ওয়াইফাই কানেকটিভিটিসহ কম্পিউটারের সকল সেবা পাওয়া যায় স্মার্ট টিভিতে।