ঢাকাTuesday , 20 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল তবে অনিশ্চিত

Link Copied!

WorldBankঅর্থনৈতিক প্রতিবেদক : বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল পথে আছে তবে নিশ্চয়তা নেই বলে মনে করছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার দুপুরে শেরেবাংলা নগরে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে ‘বাংলাদেশ ডেপেলভমেন্ট আপডেপ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন সংস্থাটির ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
জাহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশর জিডিপির গ্রোথ ভালো, মূল্যস্ফীতি কমেছে, রিজার্ভ বেড়েছে এবং মূল্যনীতি স্থিতিশীল আছে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল পথে, তবে উদ্বেগ নেই তা নয়।’
বাংলাদেশের অর্থনীতির উদ্বেগের কারণ জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ঘাটতি আছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পণ্য ও সেবার ক্ষেত্রে বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো না। গত বছর রেমিটেন্স ভালো থাকলে চলতি বছরে তা কমার লক্ষ্য দেখা দিয়েছে। কারণ গত কয়েক বছর থেকে বিদেশে শ্রমিক অবস্থান করা শ্রমিকদের প্রবৃদ্ধি কমেছে। এছাড়া এখনো রাজনৈতিক স্থীতিশীলতা থাকলেও অশ্চিয়তা কাটেনি।’
অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতিতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঝুঁকি আছে বলেও মন্তব্য করেন জাহিদ। বাংলাদেশে সরকারি বিনিয়োগ বেড়ে ৭ শতাংশে উন্নীত হয়েছে। তবে মাঠ পর্যায়ে এই বিনিয়োগের সাথে সম্মেলন ঘটেনি বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘চলতি অর্থবছরে বাংলাদেশ ৬ দশমিক ৫ জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব। বাংলাদেশের প্রবৃদ্ধি ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভিয়েতনামের চেয়ে ভাল। তবে চায়না, ভারত ও শ্রীলঙ্কার থেকে পিছিয়ে।’
বিশ্বব্যাংকের এ অর্থনীতিবিদ বলেন, বাংলাদেশ ব্যাংক ৬ দশমিক ২ ভাগ মূল্যস্ফীতি নির্ধারণ করেছে তা অর্জন সম্ভব।তবে আন্তজার্তিক মূল্যস্ফীতির চেয়ে বাংলাদেশের মুল্যস্ফীতি বেশি। যেমন, চলতি বছরের ৬ মাসে বাংলাদেশে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেশি ছিল।’ এছাড়া চিকিৎসা পণ্য ও পরিবহন খরচও বেড়েছে বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন বিশ্বব্যাংকের বাংলাদেশর কান্ট্রি ডিরেক্টর ইউহানেস জাট, কমিউনিকেশন অফিসার মেহরীন এ মাহবুব প্রমুখ।