ঢাকাSunday , 18 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূজা-আশুরায় ৬ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

Link Copied!

Sonamoszidচাঁপায়নবাবগঞ্জ প্রতিনিধি : দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আগামীকাল সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব, সাপ্তাহিক ও পবিত্র আশুরা উপলক্ষে উপলক্ষে মোট ৬ দিনের জন্য সকল ধরনের আমদানি-রপ্তানিসহ বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ফকরুল ইসলাম জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর সিঅ্যান্ডএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও রপ্তানিকারক গ্রুপ এক পত্রের মাধ্যমে সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট এবং আমদানি-রপ্তানিকারক গ্রুপকে আগামীকাল সোমবার, মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।
অন্যদিকে, শুক্রবার সাপ্তাহিক এবং শনিবার পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আগামী ২৫ অক্টোবর রোববার থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শুরু হবে।
সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু শারদীয় দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও আশুরা উপলক্ষে মোট ৬ দিন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। তবে, দু’দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।