ঢাকাSaturday , 17 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তৈরি পোশাকে সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ

Link Copied!

garmentsগাজীপুর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট বলেছেন, ‘তৈরি পোশাকখাতে গত দুই-তিন বছরে বাংলাদেশ অনেকখানি সক্ষমতা অর্জন করেছে। বিশেষত শ্রমিকদের নিরাপত্তার ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি।’
শুক্রবার সকালে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ইস্ট-ওয়েস্ট শিল্প পার্ক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমরা এখানে এসেছি বাংলাদেশের শ্রমিক ও তাদের শিশুরা কীভাবে জীবনযাপন করছে তা দেখতে। যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যে, এখানকার শ্রমিক তাদের অধিকার পাচ্ছে এবং তারা একত্রিত হতে পারছে।’
মার্শিয়া বার্নিকাট আরও বলেন, ‘অন্যান্য দেশের ক্রেতাও জানে একজন শ্রমিক এখানে কীভাবে কাজ করছে। এ প্রচেষ্টা তখনই সফল হবে যখন মালিক ও শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। পরিবর্তন কখনই সহজ নয়।’
শিল্পায়নের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সন্তানদের যে শিক্ষাবৃত্তি প্রদান করছে সেজন্য ইস্ট-ওয়েস্ট কারখানার মালিকপক্ষকে ধন্যবাদ জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন এ রাষ্ট্রদূত।
ইস্ট-ওয়েস্ট শিল্প পার্কের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জামিল আহমেদ, কারখানার উপব্যবস্থাপনা পরিচালক রোমানা রশীদ, পরিচালক তানভির জেড রশিদ, আওলাদ হোসেন, বিজিএমইএ’র সহসভাপতি মাহমুদ হাসান খান বাবু, কারখানার পরিচালক মামুনুর রশীদ প্রমুখ।
পরে নার্গিস-রশীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে তিনটি গ্রুপে ১১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।