ঢাকাFriday , 16 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হাওর এলাকার উন্নয়নে থাকছে ৪৭৫ কোটি টাকার প্রকল্প

Link Copied!

kamalঅর্থনৈতিক প্রতিবেদক : হাওর এলাকার ২ কোটি দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে ৪৭৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতীয় সংসদের হাওর জীবনযাত্রা সম্পর্কিত সর্বদলীয় সংসদীয় গ্রুপ (এপিপিজি) আয়োজিত ‘সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও হাওর জনপদের উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, হাওর এলাকা উন্নয়নের জন্য আমাদের আয়বর্ধণমূলক প্রকল্প হাতে নিতে হবে। অর্থাৎ যে সময়টাতে হাওর এলাকার মানুষের হাতে কোনো কাজ থাকে না, সে সময়ে তাদের আমরা সাপোর্ট দেবো। তাদের প্রাথমিক চাহিদা পূরণ করা হবে। এজন্যে আমি নিজে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৪৭৫ কোটি টাকা চেয়ে নেব।
তিনি বলেন, দেশের হাওর অঞ্চলগুলো আমাদের দেশের জন্য গর্বের বিষয়। হাওর এলাকা আমাদের সম্পদ। হাওর এলাকার নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে আমাদের উন্নয়ন করতে হবে, যাতে করে উন্নয়নের চাপে এর নিজস্ব বৈশিষ্ট্য হারিয়ে না যায়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আজকে সারা বিশ্ব বলছে, আমরা এগিয়ে যাচ্ছি। একটা সময় আমরা আস্ট্রেলিয়া-মালেয়শিয়ার থেকে এগিয়ে যাবো। সে অনুযায়ী আমরা সব ক্ষেত্রে উন্নয়ন করতে সক্ষম হচ্ছি। এই সক্ষমতাকে আমাদের ধরে রাখতে হবে। দেশে বর্তমানে ২৪ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে আর এর মধ্যে ১২ শতাংশ দরিদ্র জনগোষ্ঠী  হাওর এলাকার। ফলে হাওর এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রেখে দেশ এগোতে পারবে না। এগিয়ে গেলেও টেকসই উন্নয়ন হবে না।
অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, আজকে দেশে উন্নয়নের জোয়ার চলছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী থেকে শুরু করে সবার উন্নয়ন সাধিত হচ্ছে। তবে হাওর-বাওর এলাকাগুলোতে আমাদের মতো এক শ্রেণীর লোভী অর্থের কুমিরদের জন্য সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে।
সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হাওর এলাকার উন্নয়নকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হক বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হাওর এলাকার উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা আছে কি না আমরা এটা জানি না। যদি না থাকে তাহলে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দেয়ার আগে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, হাওর অঞ্চলের মানুষ ঢাকাসহ বিভিন্ন জেলার শাক-সবজি বিশেষ করে মাছের চাহিদা পূরণ করে। সেই সঙ্গে আপনাদের মনে রাখতে হবে আগে হাওর এলাকার গ্রামগুলোকে ভাঙনের হাত থেকে বাঁচাতে হবে। এরপর উন্নয়ন দিকে নজর দিতে হবে।
পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব শামসুল আলম বলেন, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেশের একটি সামগ্রীক পরিকল্পনা। আলাদাভাবে কোনো অংশকে গুরুত্ব দেয়া সম্ভব হয় না। তারপরও পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হাওর এলাকার উন্নয়নের জন্য মাস্টার প্ল্যানের আওতায ১৫৪টি প্রকল্প নেয়া হয়েছে। এগুলোতে বন্যা ব্যবস্থাপনা, শিক্ষা, স্যানিটেশনসহ হাওর এলাকাগুলোকে পর্যটন এলাকা বানানো ওপর গুরুত্ব দেয়া হবে।
শ্রম প্রতিমন্ত্রী মজিবুল হকের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আফরোজা মোয়াজ্জেম, সংসদ সদস্য কাজী রোজি, এপিপিজির সাধারণ সম্পাদক শিশির শীল প্রমুখ।