ঢাকাThursday , 15 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত গভর্নর

Link Copied!

BB_atiarঅর্থনৈতিক প্রতিবেদক : ফুলেল শুভেচ্ছায় ও শুভকামনায় ভাসছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রতিদিনের মতো তার কর্মস্থল মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আসেন গভর্নর। তিনি আসার পরপরই শুরু হয় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো।
বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এশিয়ার সেরা গভর্নর হিসেবে নির্বাচিত ড. আতিউর রহমানকে। দীর্ঘ লাইনে তাকে সুশৃংখল ভাবে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকাররা।
এশিয়ার সেরা গভর্নর আতিউর রহমান অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আজ এ অর্জন শুধু আমার একার না, এ অর্জন সবার। সকল ব্যাংকারদের সহযোগিতায় তা অর্জন সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানকে ২০১৫ সালের এশিয়ার সেরা কেন্দ্রীয় ব্যাংক প্রধান মনোনীত করেছে ইউরো ইনস্টিটিউশনাল ইনভেস্টরস মানি পিএলসির গবেষণা শাখা এমার্জিং মার্কেট।