অর্থনৈতিক প্রতিবেদক : এবার টেলিভিশনে ৩ মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন। সিআরটি এবং এলইডি টেলিভিশনে এই সুযোগ দিচ্ছে ওয়ালনটন ব্র্যান্ড। ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা ভোগ করতে পারবেন এই সুবিধা। পাশাপাশি এলইডি টিভির প্যানেল, আনুষঙ্গিক যন্ত্রাংশ ও আফটার সেল সার্ভিসে দেয়া হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি। আবার সিআরটি টিভির পিকচার টিউবেও দেয়া হচ্ছে চার বছরের ওয়ারেন্টি।
ওয়ালটনের মার্কেটিং বিভাগের সহকারী পরিচালক মো. আব্দুল বারী বলেন, বাজারে ওয়ালটন ব্র্যান্ডের টেলিভিশন বর্তমানে গ্রাহক চাহিদার শীর্ষে। অত্যাধুনিক প্রযুক্তি, উন্নত মেশিনারিজ এবং দক্ষ ও অভিজ্ঞ প্রকৌশলীদের সমন্বয়ে সর্বোচ্চমানের চ্যালেঞ্জ নিয়ে টেলিভিশন প্রস্তুত করছে ওয়ালটন। ফলে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির জন্য শর্তসাপেক্ষে তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সুবিধা দেয়া হচ্ছে। এ প্রসঙ্গে তিনি গ্রাহকদের ওয়ারেন্টি কার্ড এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের পরামর্শ দেন।
কর্তৃপক্ষ জানান, বিনোদন পিপাসুদের জন্য মেইড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন ব্র্যান্ড প্রতিনিয়ত বাজারে নিয়ে আসছে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের এলইডি টিভি। স্বল্প আয়ের ক্রেতাদের কথা বিবেচনা করে সিআরটি টিভির দামে ওয়ালটন দিচ্ছে এলইডি টিভি। অর্থ্যাৎ এলইডি টিভির মতো উচ্চ প্রযুক্তির টেলিভিশন এখন সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের হাতের নাগালে।
জানা গেছে, সর্বাধুনিক ও অটোমেটিক প্রডাকশন লাইনে তৈরি হচ্ছে ওয়ালটনের এলইডি টেলিভিশন। প্লাস্টিক কেবিনেট, স্পিকার, রিমোট কন্ট্রোল ইউনিট, মাদার বোর্ড, ইলেকট্রিক ক্যাবল এবং প্যানেল প্রডাকশনের জন্য পৃথক মেনুফ্যাকচারিং লাইন স্থাপন করা হয়েছে। এর ফলে এলইডি টিভি উৎপাদনে বাংলাদেশ যেমন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করছে তেমনি নিজস্ব তত্ত্বাবধানে মান নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে। এছাড়া নিজস্ব কারখানায় মৌলিক কাঁচামাল হতে প্রয়োজনীয় সব যন্ত্রাংশ তৈরি করায় উৎপাদন খরচ কমে এসেছে বহুলাংশে। যার সুফল ভোগ করছেন ক্রেতারা।
ওয়ালটন সম্পূর্ণ নতুন পিকচার টিউব দিয়ে সিআরটি টিভির উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করছে উচ্চ গতির অটো ইনসারশন, এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিন এবং পরিবেশ বান্ধব ওয়েব সোল্ডারিং মেশিন। পর্দার উজ্জ্বলতা বৃদ্ধি করে ছবিকে আরো প্রাণবন্ত করে তোলার জন্য ওয়ালটন ব্র্যান্ডের সিআরটি টিভিতে কালো রংয়ের ম্যাট্রিক্স ব্যবহৃত হয়। এই প্রযুক্তিতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে নিশ্চিত হচ্ছে সর্বোচ্চ মান।
এছাড়াও, ওয়ালটনের সিআরটি টিভির ভিউয়িং অ্যাঙ্গেল আনলিমিটেড হওয়ায় যে কোনো এ্যাঙ্গেল থেকে ভালো ছবি দেখা যায়। পাশাপাশি কালার টেম্পারেচার ৯৩০০ক্ক ক হওয়ায় ওয়ালটন টিভি চোখের জন্য সহনীয়।
ওয়ালটন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র সহকারি পরিচালক প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন বলেন, অত্যাধুনকি প্রযুক্তিতে এবং শতভাগ ব্র্যান্ড নিউ পিকচার টিউব দিয়ে তৈরি বিশ্ব মানসম্পন্ন ৪০টিরও বেশি মডেলের সিআরটি টিভি বাজারে আছে ওয়ালটনের। দেশের বাজারে এতোগুলো মডেল ও ডিজাইনের সিআরটি টিভি আর কারো নেই। তিনি জানান, পণ্যের গুণগতমান ও গ্রাহকদের ক্রয় ক্ষমতার কথা বিবেচনা করে ওয়ালটন বাজারে এনেছে এইচডি, এইচডি রেডি ও এফএইচডি রেজ্যুলেশনের বিভিন্ন সাইজের এলইডি টিভি।

