ঢাকাTuesday , 13 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৬১ দেশের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার চুক্তি করছে এনবিআর

Link Copied!

NBRঅর্থনৈতিক প্রতিবেদক : রাজস্ব ফাঁকি রোধে আধুনিক বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ৬৪টি দেশের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার চুক্তি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতোমধ্যে ৩২টি দেশের সঙ্গে এ চুক্তি কার্যকর হয়েছে। চার দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে, চুক্তির জন্য আলোচনা সমাপ্ত হয়েছে নয়টি দেশের সঙ্গে এবং চুক্তি সম্পাদনের লক্ষ্যে যোগাযোগ অব্যাহত  রয়েছে ১৬টি দেশের সঙ্গে।
সোমবার এনবিআর সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্রটি জানায়, এই চুক্তি স্বাক্ষরের ধারাবাহিকতায় আজ বাংলাদেশ ও ভূটানের মধ্যে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ সংক্রান্ত চুক্তির প্রথম দফা আলোচনা হয়েছে।
এই চুক্তি সংক্রান্ত আলোচনা ভূটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হচ্ছে। এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল সেখানে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলের অন্য সদ্যরা হলেন- এনবিআরের সদস্য (ইন্টারন্যাশনাল ট্যাক্সেস) চৌধুরী আমির হোসেন,  কর কমিশনার অপূর্ব কান্তি দাস, প্রথম সচিব (আন্তর্জাতিক চুক্তি ও মতামত), খন্দকার খুরশীদ কামাল এবং সেখানকার বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা।
ইতোমধ্যে এই চুক্তি যেসব দেশের সঙ্গে কার্যকর হয়েছে- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, চীন, থাইল্যাণ্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, মিয়ানমার, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, সুইডেন, রোমানিয়া, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালী, ডেনমার্ক, নরওয়ে, বেলজিয়াম, পোল্যান্ড, তুরস্ক, সুইজারল্যান্ড, বেলারুশ, মরিশাস, যুক্তরাষ্ট্র ও কানাডা।
এছাড়া মরক্কো, বাহরাইন, কাতার ও কুয়েতের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং নেপালের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে প্রথম দফা আলোচনা সমাপ্ত হয়েছে আজারবাইজান, কিরগিজ রিপাবলিক, স্পেন, পর্তুগাল, মিশর, রাশিয়া, ইরান, হংকংয়ের সঙ্গে এবং আলজেরিয়া, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইথিওপিয়া, ফিনল্যান্ড, গ্রিস, জর্ডান, লুক্সেমবার্গ, মেসিডোনিয়া, নেপাল, নাইজেরিয়া, ওমান, ইউক্রেন, সিসিলিস, দক্ষিণ আফ্রিকা, উজবেকিস্তানের সঙ্গে চুক্তি সম্পাদনের লক্ষ্যে যোগাযোগ অব্যাহত আছে।
সূত্রটি আরো জানায়, শিগগিরই বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ সংক্রান্ত চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা হবে। দ্বৈত করারোপ পরিহার চুক্তি বাস্তবায়িত হলে কর ফাঁকি রোধ করা সম্ভব হবে। উভয় দেশের বাণিজ্যিক উন্নয়নের প্রসার ঘটবে।