ঢাকাThursday , 1 October 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারত-বাংলাদেশ বিদ্যুৎ প্রকল্পে সহায়তা বাড়াবে এডিবি

Link Copied!

ADBঅর্থনৈতিক প্রতিবেদক : ভারত থেকে বিদ্যুৎ আনা প্রকল্পে প্রয়োজনে অর্থ সহায়তা বাড়ানোর ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আশা করা হচ্ছে, এর ফলে ভেড়ামারা-বহরমপুর আন্তঃসংযোগের সক্ষমতা বাড়বে।
বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ভারতের বহরমপুরের সঙ্গে বাংলাদেশের ভেড়ামারায় বিদ্যমান ৫০০ মেগাওয়াট গ্রিড আন্তঃসংযোগ প্রকল্পের ক্ষমতা বাড়িয়ে ১০০০ করার উদ্যোগে এডিবির এই সহায়তা ব্যয় হবে। ফলে নতুন করে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা যাবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪০৪ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার টাকা। এর মধ্যে এডিবি দিচ্ছে ৮৪৪ কোটি ৮৮ লাখ ১২ হাজার টাকা।
চলতি বছর থেকে ২০১৮ সালের জুনের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) প্রকল্পটির বাস্তবায়ন কাজ শেষ করার কথা রয়েছে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের এখনও চুক্তি হয়নি। তবে এডিবির কান্ট্রি অপারেশন্স বিজনেস প্লান (২০১৫-১৭) এর ইন্ডিকেটিভ অ্যাসিসটেন্স পাইপলাইন এর সেকেন্ড সাসেক বাংলাদেশ-ইন্ডিয়া গ্রিড ইন্টারকানেকশন প্রজেক্টর এর অনুকূলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় রেখে ভারত থেকে আরো বিদ্যুৎ আমদানি করার পরিকল্পনা করেছে সরকার। এজন্য ভারতের বহরমপুরের সঙ্গে বাংলাদেশের ভেড়ামারায় বিদ্যমান ৫০০ মেগাওয়াট গ্রিড আন্তঃসংযোগ স্থলে আরেকটি ইউনিট স্থাপন করা হচ্ছে। অর্থাৎ বিদ্যমান হাইভোল্টেজ ডিসি কারেন্ট (এইচভিডিসি)-২ স্থাপন করা হবে। এ ছাড়া ১২ কিলোমিটার ভেড়ামারা ঈশ্বরদী ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন নির্মাণ হবে। চলতি মাসেই এ লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
সূত্র জানায়, দেশে বিদ্যুতের চাহিদা দ্রুত গতিতে বাড়ছে। ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরকার বিদ্যুৎ খাতে বিনিয়োগ বাড়িয়েছে। গত কয়েক বছর থেকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। কিন্তু এরপরও বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। ফলে পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ আমদানি জরুরি হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে ভারতের বহরমপুরের সঙ্গে বাংলাদেশের ভেড়ামারায় বিদ্যমান ৫০০ মেগাওয়াট গ্রিড আন্তঃসংযোগ ক্ষমতা বৃদ্ধি প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে।
প্রকল্পের আওতায় প্রধান কার্যক্রম হচ্ছে, ভেড়ামারা-ঈশ্বরদী ১২ কিলোমিটার ২৩০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইন (রিভার ক্রসিংসহ) নির্মাণ, ভেড়ামারা ৫০০ মেগাওয়াট এইচ ভি ডিসি ব্যাক টু ব্যাক উপকেন্দ্র (সেকেন্ড মডেল) নির্মাণ, বিদ্যমান ঈশ্বরদী ২৩০/১৩২ কেভি উপকেন্দ্রে দুটি এবং ভেড়ামারা এইচ ভি ডিসি ব্যাক টু ব্যাক উপকেন্দ্র (সেকেন্ড মডেল) দুটি ২৩০ কেভি সম্প্রসারণ করা হবে।