অর্থনৈতিক প্রতিবেদক : প্রতিবারের মতো এবারো আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ দিনে সময়সীমা বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করার ঘোষণা দেয়া হয়েছে।
হজ ও ঈদসহ বিভিন্ন কারণে অফিসসহ নানা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন এনবিআরের গণসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন।
অবশ্য ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়তে পারে বলে আগেই খবর ছিল গণমাধ্যমে। প্রতি বছরের মতো এবারও রিটার্ন দাখিলের সময় বাড়াতে অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানকে এফবিসিসিআই চিঠি দিয়েছিল বলে সূত্রে জানা গেছে।

