ঢাকাWednesday , 30 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিই ব্যবসার উন্নয়নের মূল বাধা : সিপিডি

Link Copied!

CPDঅর্থনৈতিক প্রতিবেদক : দুর্নীতি, অবকাঠামোগত সমস্যা ও প্রশাসনিক অদক্ষতা দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়নে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি মনে করছে, বৈশ্বিক সক্ষমতা সূচক অনুযায়ী অবকাঠামো, সামাজিক ও সুশাসনসহ কিছু জায়গায় উন্নতি হয়েছে। তবে শিক্ষাসহ আরো কিছু মৌলিক জায়গায় অবনমন হয়েছে। ব্যবসায়ীদের মৌলভিত্তির পাশাপাশি উৎকর্ষগত উন্নতির জন্য পরামর্শ দিয়েছে সিপিডি।
বুধবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত ‘গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট ২০১৫-১৬’ শীর্ষক প্রতিবেদন প্রকাশকালে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এ মন্তব্য করেন।
গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্টে (২০১৫-১৬) ১৪০টি দেশের মধ্যে তৈরি এ তালিকায় বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৭।
সিপিডির পর্যালোচনায় ২০১৪ সালে ব্যাংক ব্যবস্থাপনাসহ আর্থিক খাতে অবনমন হয়েছে। এ ছাড়া অবকাঠামো, দুর্নীতি এবং প্রশাসনিক দুর্বলতাসহ প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আর এসব কারণে দেশের ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।
খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংকিং খাতে কিছু ক্ষেত্রে এ খাতের দক্ষতা কমেছে। এর কারণ উচ্চ সুদ ও ঋণপ্রাপ্তির কঠোরতা।
তিনি বলেন, ‘ব্যবসায়ীদের জরিপ করে আমরা পর্যালোচনাটা করেছি।  ৬২ শতাংশ ব্যবসায়ী বলছেন দেশে বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক নয়। বাংলাদেশের অর্থনীতি বিশ্ব অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চীন, ভিয়েতনামসহ অর্থনীতির দেশগুলো যদি তাদের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন না করতে পারে তবে বাংলাদেশের অর্থনীতি লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করা কঠিন হবে।’
ব্যবসার উন্নয়নে সাশ্রয়ী মূল্যে অবকাঠামো নির্মাণ, দুর্নীতি, অদক্ষতা কমানোর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার পরামর্শ দেন তিনি ।