অর্থনৈতিক প্রতিবেদক : রেকর্ড ডেটের পর বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) লেনদেন চালু হবে কাল ৩০ সেপ্টেম্বর বুধবার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, কোম্পানিটি গত ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২৮ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে করে। এছাড়া কোম্পানিটি গত ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৬ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৯১ পয়সা। কোম্পানিটি আগের বছর অর্থাৎ ২০১৪ সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি আয় করে ২ টাকা ৪২ পয়সা। ২০১২ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।


