অর্থনৈতিক প্রতিবেদক : আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার বেচা-কেনার ঘোষণা দিয়েছেন। জুনায়েদ আহমেদ নামের এক উদ্যোক্তা শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা তার কাছে থাকা কোম্পানির ৩৩ লাখ ১৬ হাজার ৬৯০ শেয়ারের মধ্যে থেকে ৫ লাখ শেয়ার বেচবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। অন্যদিকে মো. মিজানুর রহমান চৌধুরী নামে কোম্পানির অন্য এক উদ্যোক্তা ওই শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে তারা শেয়ার কেনা-বেচা করতে পারবেন।

