ঢাকাTuesday , 29 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলে চামড়া ক্রয়ে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

Link Copied!

Dinajpurদিনাজপুর প্রতিনিধি : দাম কম হওয়ায় বৃহত্তর দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ৪টি জেলার চামড়া পাচারের আশঙ্কায় করছেন অনেকে। এদিকে দামের হেরফেরের কারণে চামড়া কেনার লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কারণে পশুর চামড়ার মূল্য কম হওয়ায় অনেকে বেশি মূল্য পাওয়ার আশায় নাটোর, তারাগঞ্জ বিক্রি করছে নতুবা নিজেরা প্রক্রিয়া করে চামড়া রেখে দিচ্ছে পরে বিক্রির জন্য। অপরদিকে, চামড়া ব্যবসায়ীরা বলছেন যে মূল্য ঢাকার ট্যানারি মালিকরা বেধে দিয়েছেন তার বাইরে যাওয়া সম্ভব নয় তাদের। এ অবস্থার কারণে উত্তরাঞ্চলের বৃহৎ চামড়া বাজার দিনাজপুর রামনগর যেখানে পশুর চামড়া বিক্রির মেলা বসে সেখানে ঈদের পরদিন থেকে ফাঁকা দেখা যাচ্ছে। এসব কারণে বৃহৎ বাজারের ব্যবসায়ীরা লক্ষ্যমাত্রার মাত্র ৪০ ভাগ চামড়া ক্রয় করতে পেরেছে। বাকি চামড়া কোথায় কি অবস্থায় আছে কেউ সঠিকভাবে বলতে পারছেন না। এ কারণে অনেকে পাচারের আশঙ্কা করছেন। ব্যবসায়ীরা জানায়, উত্তরাঞ্চলের বৃহৎ দিনাজপুরের রামনগর চামড়া বাজার। এখানে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও পার্শ্ববর্তী নীলফামারী জেলার চামড়া বিক্রি হয় এই বাজারে। আর এখান থেকে পাঠানো হয় ট্যানারি মালিকদের কাছে।
জেলার ছোট-বড় মিলে প্রায় আড়াইশ ব্যবসায়ী চামড়া ব্যবসার সঙ্গে জড়িত ও ঢাকায় চামড়া পাঠানোর জন্য রয়েছেন প্রায় ৩০-৪০ জন ব্যবসায়ী। আর কাঁচা চামড়া লবণ দিয়ে প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন কাজের সঙ্গে এখানে জড়িত প্রায় দেড় শতাধিক শ্রমিক। কিন্তু বাজার ফাঁকা ফাঁকা। দিনাজপুর চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আখতার আজিজ জানান, গরু-ছাগল মিলে পশুর চামড়া ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ চামড়া। অথচ এ পর্যন্ত চামড়া ক্রয় করতে পেরেছি মাত্র ৪০ হাজারের একটু বেশি।
বাকি ৬০ ভাগ চামড়ার ব্যাপারে জানান, অনেক ফরিয়া ব্যবসায়ীরা পরে মূল্য বেশি হবে এ আশায় নিজেরা প্রক্রিয়া করে রেখে দিয়েছে। আবার কেউ কেউ অন্যত্র বেশি মূল্যে পাওয়ার আশায় নাটোর, তারাগঞ্জসহ বিভিন্ন জায়গায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছে।
প্রক্রিয়া করে কিছুদিন রাখতে পারলেও চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রতিবছরই চামড়ার বিক্রির মেলা বসে কিন্তু এবার এমনটিই নেই।
সিন্ডিকেটের ব্যাপারে তিনি বলেন, পশুর চামড়া মূল্য বাড়ার সম্ভাবনা নেই। নির্দ্ধারিত মূল্যেই ক্রয় করে বিক্রি করতে হবে।