ঢাকাTuesday , 22 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ

Link Copied!

ADBনিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ। এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজু হিকো হিগুচি মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে ব্যাংকের কার্যালয়ে প্রতিবেদনটির প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক আপডেট-২০১৫ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ।
প্রসঙ্গত: বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে ৭ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করেছে।
প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির হার কমে ৬ দশমিক ২ শতাংশ হবে বলেও ধারণা সংস্থাটির, গত বছর যা ছিল ৬ দশমিক ৪ শতাংশ। জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ কেন হবে, এমন এক প্রশ্নের জবাবে এডিবির কান্ট্রি ডিরেক্টর হিগুচি বলেন, ‘দেশে রাজনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। প্রাইভেট সেক্টরগুলো উন্নতি করছে। পোশাকখাতের অবস্থাও অনেক ভালো। পরিবহন, শিক্ষা ও বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নও অনেক এগিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমরা বলছি, ২০১৫-১৬ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ।’ তিনি আরও বলেন, ‘ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থারও অনেক উন্নতি হয়েছে। অনেকগুলো ফ্লাইওভার তৈরি হয়েছে এবং হচ্ছে। পরিবহন সেক্টরও উন্নতি করছে।’ হিগুচি বলেন, ‘বিশেষ করে রেলওয়ে, সড়ক, আঞ্চলিক যোগাযোগ, ঢাকা-চট্টগ্রাম চারলেন ব্যবস্থার অনেক উন্নতি হচ্ছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায়ও বাংলাদেশ অনেক এগিয়ে গেছে।’
জিএসপি বাতিল সত্ত্বেও কিভাবে গার্মেন্টস সেক্টরে উন্নতি সম্ভব হলো- এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জিএসপি বাতিল হলেও ইউরোজোনসহ নতুন নতুন বাজারে বাংলাদেশের পোশাকের অনেক সুনাম রয়েছে।’
মূল্যস্ফীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে এডিবির প্রিন্সিপ্যাল কান্ট্রি স্পেশালিস্ট (হেড অব ইকোনমি অ্যান্ড কান্ট্রি প্রোগ্রাম) মো. পারভেজ ইমদাদ বলেন, ‘নতুন পে-স্কেলে বেতন-ভাতা বাড়লেও তা মূল্যস্ফীতিতে কোনো প্রভাব ফেলবে না। এর কারণ, আমরা দেখেছি। এর আগে নতুন পে-স্কেলে মূল্যস্ফীতি বেড়েছিল ৪৫ শতাংশ। কিন্তু জাতীয় আয় বেড়েছিল ৭০-৭৫ শতাংশ। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ ব্যাংকের মনিটরিং ব্যবস্থা খুবই ভালো।’
তিনি বলেন, ‘প্রবৃদ্ধি অর্জন করতে হলে বাংলাদেশেকে রাজনৈতিক স্থিতিশীলতা, আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ, নির্ধারিত রাজস্ব আদায় করতে হবে।’