অর্থনৈতিক প্রতিবেদক : আগামীতে আয়কর মেলার সময় ও পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীর অফিসার্স ক্লাবে চলমান আয়কর মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান অর্থমন্ত্রী।
আয়কর মেলার প্রতি জনসাধারণের আগ্রহ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এর সময় ও পরিধি বাড়ানোর কথা বলেন আবুল মাল আবদুল মুহিত।
গত ১৬ সেপ্টেম্বর সপ্তাহব্যাপী (১৬-২২ সেপ্টেম্বর) আয়কর মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
গতকাল পর্যন্ত পাঁচ দিনে মোট আয়কর আদায় হয়েছে ১ হাজার ৩৩৮ কোটি ৩৭ লাখ টাকা।

