ঢাকাMonday , 21 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৪ মাস পর আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু

Link Copied!

ashugonj-fertiব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : গ্যাস সঙ্কটের কারণে টানা চার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে সার উৎপাদন শুরু হয়।
আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম বিষয়টি নিশ্চিত করে জানান, সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার ফলে আজ সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ মে গ্যাস সঙ্কটের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী আশুগঞ্জ সার কারখানার সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় ১২শ’ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়। তবে গ্যাস সঙ্কট কেটে যাওয়ায় এবং সরকারি নির্দেশনা অনুযায়ী আজ সকাল থেকে উৎপাদনে ফিরেছে আশুগঞ্জ সার কারখানা।