ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মিউচ্যুয়াল ফান্ডের কারণেই পুঁজিবাজার পিক্যুলিয়ার’

Link Copied!

shoponঅর্থনৈতিক প্রতিবেদক : মিউচ্যুয়াল ফান্ডের ম্যানেজারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্বপন কুমার বালা। এ সময় মিউচ্যুয়াল ফান্ডের অবস্থার কারণে শেয়ারবাজারকে পিক্যুলিয়ার (হাস্যকর) বাজার বলেনও মন্তব্য করেন তিনি।
ডিএসইতে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। ডিএসই কনফারেন্স রুমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট কনফারেন্স ২০১৫’ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও) এ কে এম জিয়াউল হাসান খান ও স্বতন্ত্র পরিচালক রুহুল আমিন উপস্থিত ছিলেন।
ডিএসই’র এমডি বলেন, বর্তমানে মাত্র চারটি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বাজার দাম প্রকৃত সম্পদ মূল্যের (এনএভি) ওপরে আছে। মিউচ্যুয়াল ফান্ডগুলো যে পর্যায়ে চলে এসেছে, তাতে স্বাভাবিকভাবেই ফান্ড ম্যানেজারদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আর মিউচ্যুয়াল ফান্ডের অবস্থার কারণে বাজার এখন পিক্যুলিয়ার (হাস্যকর)।
রোববার অনুষ্ঠেয় কনফারেন্সের বিষয়ে ডিএসই’র এমডি বলেন, যারা পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন করতে চান, তাদের জন্য কনফারেন্সটি একটি প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এতে সাম্প্রতিক সময়ে বাজারের উন্নয়ন, নতুন তালিকাভুক্ত নীতিমালা ও মূলধন উত্তোলনের বিষয়ে আলোচনা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।
কনফারেন্সের উদ্বোধনী অংশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএসইসির কমিশনার আরিফ খান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডিএসই’র এমডি স্বপন কুমার বালা।
এ ছাড়া কনফারেন্সে তিনটি ভাগে কারিগরি অংশ অনুষ্ঠিত হবে। প্রথম ভাগে মিউচ্যুয়াল ফান্ড ও উদ্যোক্তাদের বিনিয়োগ নিয়ে আলোচনা হবে। বিএসইসির কমিশনার হেলাল উদ্দিন নিজামির সভাপতিত্বে এ অংশে আলোচনা করবেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স ইনভেস্টমেন্টের চেয়ারম্যান মিনহাজ জিয়া, ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ ও বাংলাদেশ রেস ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসান ইমাম।
দ্বিতীয় ভাগে ডেবট সিকিউরিটিজের বর্তমান অবস্থান ও ভবিষ্যত অগ্রগতি নিয়ে আলোচনা হবে। বিএসইসির প্রাক্তন চেয়ারম্যান ফারুক আহমদ সিদ্দীকের সভাপতিত্বে এ ভাগে আলোচনা করবেন স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের এমডি আলমগীর মোরশেদ, ডিএসই’র পরিচালক শাকিল রিজভী ও অর্থনীতিবিদ মো. মুসা। শেষ অংশে পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলন নিয়ে আলোচনা হবে। বিএসইসির কমিশনার আরিফ খানের সভাপতিত্বে ডিএসইর সিআরও এ কে এম জিয়াউল হাসান খান, গ্রামীণ ফোনের পরিচালক ও কোম্পানি সচিব হোসেন শাদাত ও আইডিএলসি ইনভেস্টমেন্টের এমডি মনিরুজ্জামান এতে অংশ নেবেন।