আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় আল শাবাবের হামলায় ১২ সেনা নিহত হয়েছে। রাজধানী মোগাদিশু থেকে ১শ কিলোমিটার দূরের ইয়াক বারিওয়েইনি এলাকায় ওই হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
মোহাম্মদ আদেন নামে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, ওই হামলার সময় দু’পক্ষের গোলাগুলিতে আল শাবাবের কয়েক সদস্যও নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ‘শাবাব যোদ্ধারা সেনা শিবিরে ঢুকে হামলা চালিয়েছিল। সে সময় তারা পুরো ক্যাম্প নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল এবং ক্যাম্পে থাকা সেনাসদস্যদের সব কিছু লুট করে সেখান থেকে পালিয়ে গেছে।
এ ঘটনার দায় স্বীকার করে আল শাবাব তাদের নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘মুজাহিদিন যোদ্ধারা ইয়াক বারিওয়েইনি সেনা ক্যাম্পে এক সফল অভিযান চালিয়েছে। ওই অভিযানে প্রায় ১৫ সেনাকে হত্যা করা হয়েছে এবং বিপুল পরিমান সামরিক জিনিস লুট করা হয়েছে।
এর আগে এ মাসের শুরুতেই আল শাবাব এক আফ্রিকান ইউনিয়ন ক্যাম্পে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করেছিলে।

