ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার প্রাদেশিক গভর্ণরকে গ্রেপ্তার

Link Copied!

Arestআন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উত্তরাঞ্চলীয় কোমী প্রদেশে ভিয়াছেস্লাভ গেইজের নামে এক প্রাদেশিক গভর্ণরকে সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির তদন্ত কমিটি শনিবার এ তথ্য জানিয়েছে। তারা আরো জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন পরিচালনা এবং জালিয়াতির অভিযোগ ওঠায় ওই গভর্নরের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
ওই গভর্ণর এবং আরো ১৮ জনের বিরুদ্ধে একটি বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এদের মধ্যে গভর্ণরের ডেপুটি সদস্য ও এক মুখপাত্রও আছেন বলে জানা গেছে। দুর্নীতি এবং সন্ত্রাসী সংগঠন পরিচালনার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।
ভ্লাদিমির মার্কিন নামে এক মুখপাত্র জানিয়েছেন, গভর্ণর এবং তার সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা দেশে অনৈতিক কাজ করছিল। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল।
ওই দলটি ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তদন্ত কমিটি এবং রাশিয়ার এফএসবি সিকিউরিটি সার্ভিসের সহায়তায় ওই সদস্যদের সব অনৈতিক কাজ বন্ধ হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র মিটরি পেসকোভ জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গভর্ণরকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।