ঢাকাSunday , 20 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিশরে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছে

Link Copied!

abdul-fattha-ccআন্তর্জাতিক ডেস্ক : মিসরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেরিফ ইসমাইল। শনিবার স্থানীয় সময় সকালে তার সঙ্গে শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার আরও ১৫ সদস্য। প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান।
শনিবার মিশরের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক পেট্রোলিয়ামমন্ত্রী শেরিফ ইসমাইল। তার পাশাপাশি ১৬ সদস্যের মন্ত্রিসভায় অন্য মন্ত্রীরাও শপথ নেন। শপথ অনুষ্ঠানের পর নতুন প্রধানমন্ত্রীকে পূর্ণোদ্যমে কাজ শুরু করার আহ্বান জানান প্রেসিডেন্ট সিসি।
দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে গত ১২ সেপ্টেম্বর দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহীম মাহলাবের নেতৃত্বে মন্ত্রিসভা পদত্যাগ করার সপ্তাহখানেক পরই নতুন এ মন্ত্রিসভা গঠিত হলো। শনিবার ভোরে শপথ নেয়া নতুন এ মন্ত্রিসভায় স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়কে একত্রিত করা হয়েছে। আরো যেসব মন্ত্রণালয়কে একত্রিত করা হয়েছে সেগুলো হচ্ছে, কারিগরি শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় এবং বৈজ্ঞানিক গবেষণা ও উচ্চতর শিক্ষা মন্ত্রণালয়।
মিশরের ১৬ সদস্যের নতুন মন্ত্রিসভায় হেলমি নামনাম সংস্কৃতিমন্ত্রী , তারেক কুয়াবি বাণিজ্য ও শিল্পমন্ত্রী, নাবিলা মাকারম ইবেইদকে অভিবাসন ও  প্রবাসী বিষয়কমন্ত্রী এবং ইয়াসের এল কাদি যোগাযোগমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
এর আগে গত শনিবার প্রধানমন্ত্রী ইব্রাহিম মাহলাবের পদত্যাগের পর  তেলসম্পদমন্ত্রী শেরিফ ইসমাইলকে নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান প্রেসিডেন্ট সিসি। দুর্নীতি সংক্রান্ত অভিযোগের জের ধরে মিশরের ওই মন্ত্রিসভা ভেঙে যায়।