ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পালমিরায় সিরিয়ার বিমান হামলা, নিহত ২৬

Link Copied!

Palmyraআন্তর্জাতিক ডেস্ক : পালমিরায় ইসলামিক স্টেটের অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সিরিয়া সরকার। ওই হামলায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় এক মানবাধিকার গোষ্ঠীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস জানিয়েছে, শুক্রবার সিরিয়ার ওই প্রাচীণ নগরীতে আইএসের বিরুদ্ধে কমপক্ষে ২৫ বার বিমান হামলা চালিয়েছে আসাদ সরকারের যুদ্ধবিমানগুলো। হামলায় কমপক্ষে ২৬ জন প্রাণ হারিয়েছে যাদের মধ্যে ১২ জনই জঙ্গি।
গত মে মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যর তালিকায় থাকা পালমিরা শহরটি দখল করে নেয় আইএস। এরপর থেকে তারা ওই শহরের প্রাচীণ স্থাপণাগুলো ধ্বংস করতে থাকে।
এছাড়া সিরিয়ার বিমান বাহিনী ওই একই দিনে ইদলিবে হজামলা চালিয়ে আরো ১৭ জনকে হত্যা করেছে বলেও জানিয়েছে অবজারভেটরি।