ঢাকাSaturday , 19 September 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর জুরিখ

Link Copied!

jurikhআন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর দুটি হচ্ছে জুরিখ ও জেনেভা। অন্যদিকে সবচেয়ে সস্তা শহরের তালিকায় ওঠে এসেছে ইউরোপের অন্যতম শহর সোফিয়া। সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংক পরিচালিত এক জরিপ সমীক্ষায় ওঠে এসেছে এই তথ্য।
সম্প্রতি পৃথিবীর ৭১টি বৃহত্তম শহরের উপর একটি সমীক্ষা চালিয়েছে ওই সুইস ব্যাঙ্কটি। খাবারের দাম, বাড়ি ভাড়ার হার এবং শহরবাসীর আয়সহ বিভিন্ন সূচকের উপর ভিত্তি করে ইউবিএসের এই সমীক্ষা।
ইউবিএস’য়ের জরিপে বিশ্বের প্রথম দুটি ব্যয়বহুল শহর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা। তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরটি। চতুর্থ ও পঞ্চম স্থানে ওঠে এসেছে যথাক্রমে লুক্সেমবার্গ ও মিয়ামি শহরের নাম।
জরিপে বলা হয়েছে, জুরিখে তিন সদস্যের একটি পরিবারকে প্রতি মাসে ব্যয়  করতে হয় ৩ হাজার ৬শ মার্কিন ডলার। জেনেভায় বসবাসকারী পরিবারকে ব্যয় করতে হয় সাড়ে তিন হাজার ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্রে বসবাসকারী একটি পরিবারের মাসিক ব্যয় গিয়ে দাঁড়ায় ৩ হাজার ৩শ ৪০ ডলারে।
অন্যদিকে বিশ্বের সবচেয়ে সস্তা শহরের তালিকায় শীর্ষে রয়েছে বুলগেরিয়ার সোফিয়া। এ তালিকায় ভারতের নয়াদিল্লি ও মুম্বাই শহরদুটিও ঠাঁই করে নিয়েছে।  তালিকার অন্য শহরগুলো হচ্ছে মিশরের কায়রো, ইন্দোনেশিয়ার জাকার্তা কেনিয়ার নাইরোবি ও কিয়েভ। এই শহরগুলোতে থাকা খাওয়ার খরচ যেমন কম, তেমনই শহরবাসীর আয়ও অন্যান্য শহরের তুলনায় যথেষ্ট কম।
ইউবিএস সমীক্ষায় দেখা যায়, লন্ডনে খরচের সঙ্গে আয়ের তীব্র অসামঞ্জস্য রয়েছে। খরচের নিরিখে যুক্তরাজ্যের এই শহরটি পঞ্চম স্থানে থাকলেও, শহরবাসীর আয়ের হারের সাপেক্ষে লন্ডন নেমে গেছে তালিকার ১৩ নম্বরে। লন্ডনের নাগরিকদের গড় বেতনের হার বলছে, গড়ে ৪১ দশমিক ২ ঘণ্টা কাজ করলে একজন লন্ডনবাসী একটি আইফোন সিক্স কিনতে পারেন। সেখানে আইফোন সিক্স কিনতে জুরিখের একজন বাসিন্দার ২০ দশমিক ৬ ঘণ্টা কাজ করলেই চলে।
তবে তালিকার ওপরের দিকে থাকা শহরগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যায়, লন্ডনে খাবারদাবারের দাম বেশ কম। সমীক্ষা বলছে, এ শহরের বাসিন্দারা গড়ে ৬ মিনিট কাজ করলেই এক কিলোগ্রাম রুটি কিনতে পারেন। নিউইয়র্কে রুটির দাম অনেক বেশি। কিন্তু পারিশ্রমিক বেশি হওয়ার কারণে ওই শহরের একজন বাসিন্দা গড়ে মাত্র তিন মিনিট কাজ করেই কিনে ফেলতে পারেন এক কিলোগ্রাম মাপের একটি  রুটি।